ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৩৯৩

কার্তিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাহ্নভি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ৫ জানুয়ারি ২০২১  

বলিউডের উঠতি তারকা কার্তিক আরিয়ানের প্রেমে পড়েছেন হালের ক্রেজ জাহ্নভি কাপুর! এ নিয়ে বলিপাড়ায় চলছে জোর কানাঘোষা। গুঞ্জন, চুটিয়ে প্রেম করছেন তারা।

 

গেল ১ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় কার্তিক-জাহ্নভিকে। অবশ্য ওই সময় একা ছিলেন কার্তিক। আর জাহ্নভির সঙ্গে ছিলেন তার বোন খুশি কাপুর। সেই সময় কোথায় যাচ্ছিলেন তারা তাও পরিষ্কার নয়।

 

তবে বাতাসে ভেসে বেড়াচ্ছে, ভারতের পর্যটন নগরী গোয়াতে ছুটি কাটাতে গেছেন কার্তিক-জাহ্নভি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একটি রেস্তোরাঁর মধ্যে একসঙ্গে ছবি তুলেছেন তারা। দুজনের পরনেই রয়েছে সাদা রঙের পোশাক। 

 

এরপর থেকেই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বুলি আওড়াচ্ছেন, নদীতে অনেক জল গড়িয়েছে। ডুবে ডুবে পানি খাচ্ছেন কার্তিক-জানভি। একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা।

 

এর আগে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ইংরেজি নববর্ষের পার্টিতে উপস্থিত হন তারা। সেই ছবিও প্রকাশ্যে আসে।

 

এ মুহূর্তে কার্তিক-জাহ্নভির হাতে রয়েছে একাধিক সিনেমা। আসন্ন ‘দোস্তানা টু’তে একসঙ্গে দেখা যাবে এ সেনসেশন জুটিকে। পাশাপাশি ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘ধামাকা’য় অভিনয় করছেন কার্তিক। আর ‘রুহি আফজা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করছেন জাহ্নভি।