কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে সম্পন্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩১ ৯ ফেব্রুয়ারি ২০২৩
সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।এরইমধ্যে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি।
মণীশ মলহোত্রের তৈরি আইভরি শেরওয়ানি পরে প্রেমিকার গলায় মালা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার পরনে গোলাপি লেহঙ্গা, গলায় সবুজ হিরের নেকলেস। বিয়ের মণ্ডপ থেকে যুগলের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। প্রথম পোস্ট করেছেন কিয়ারাই। ফলে অপেক্ষার অবসান ঘটে অনুরাগীদের।
রাত ১০টা বাজতে ইনস্টাগ্রামে বিয়ের অ্যালবাম প্রথম শেয়ার করেছেন কিয়ারা। তার একটি ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ তাঁর স্ত্রীকে চুম্বন করছেন। তবে নবদম্পতির বাছাই করা ক্যাপশনটি তাঁদেরই হিট ছবি ‘শেরশাহ’-র সংলাপ থেকে ধার করা। ২০২১ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন প্রথম বার। সেখান থেকেই সব শুরু।
বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অব হুমারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায় (এখন আমরা স্থায়ী ভাবে পরস্পরের )’। একই বার্তা এলো সিদ্ধার্থের ইনস্টাগ্রামের পোস্টে। তিনিও লেখেন, ‘আব হামারি পার্মানেন্ট বুকিং হোগায়া হে।’এসময় সবার কাছে আশীর্বাদ ও ভালোবাসা চান এই অভিনেতা।
বিয়ের তিনটি ছবি শেয়ার করেন কিয়ারা। প্রথম ছবিতে জোড় হাতে পরস্পরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা গেল দুজনকে। পরের ছবিতে বরের হাতে হাত রেখে হাসি মুখে পাওয়া গেল কিয়ারাকে। তিন নম্বর ছবিতে কিয়ারার গালে আলতো চুমু খেতে দেখা গেল সিদ্ধার্থকে। বিয়ের ছবিতে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে গেল সঙ্গে সঙ্গে।
পাঞ্জাবি ঐতিহ্য মেনেই হয়েছে বিয়ের আয়োজন। একেবারে ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হয়েছে অনুষ্ঠান। আমন্ত্রিতের তালিকায় ছিল মাত্র ১০০ থেকে ১২৫ জনের মত। যাদের মধ্যে রয়েছেন পরিচালক কর্ণ জোহর, পোশাকশিল্পী মণীশ মলহোত্র। শাহিদ কপূরও সস্ত্রীক উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বিয়েতে দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি। শোনা যাচ্ছে, মুকেশ আম্বানিও যোগ দিয়েছেন এ বিয়েতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











