কে সুখী? ক্ষণিকের বিচ্ছিন্ন চিন্তা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৩ ২৮ মার্চ ২০২৩
ওই যে দেখছেন, আমার বারান্দার গ্রিলে বসা কাকটি, ওকে আমার চরম সুখী মনে হয়। প্রতিদিন কোনো না কোনো সময় কিছুক্ষণের জন্য হলেও কাকটি আমার বাসার বারান্দায় আনাগোনা করে, নাচানাচি করে, ডাকাডাকি করে এবং পরে কোনো এক সময় কোথাও উড়ে চলে যায়। ও স্বাধীন। যখন যেখানে ইচ্ছা মনের আনন্দে উড়ে চলে যেতে পারে। আমি যদি তার মতো উড়তে পারতাম!
কাকটির বাড়ি-গাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, চাকরিবাকরি নেই, আয়-উপার্জন নেই। তারপরও সে বেঁচে আছে। খায় দায় ঘুরে বেড়ায়, রিজিকের অভাব হয় না। কাকটি রাজনৈতিক দলের সদস্য নয়, সে মিটিং মিছিল করে নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ে প্রাণ দেয়ার তাগিদ অনুভব করে না।
রাস্তায় চলতে গিয়ে তাকে মারামারি করতে হয় না, পুলিশের পিটুনি খেতে হয় না, জেলে যেতে হয় না, বিচারের সম্মুক্ষীণ হতে হয় না। কাকটি ব্যাংক লুট করে না, বেগম পাড়ায় তার বাড়ি নেই। কাকটি ফেসবুক করে না, ইউটিউব করে না, ইন্টারনেটের কারণে তার অফিস-আদালত,
ব্যবসা- বাণিজ্য বন্ধ হয় না, তাকে ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল, গ্যাস বিল নিয়ে ভাবতে হয় না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে হা-হুতাশ করতে হয় না। তারও হয়তো অসুখ বিসুখ হয়, কিন্তু তাকে চড়া দামে ওষুধ কিনতে হয় না, ডাক্তারের কাছে সিরিয়াল নিয়ে একমাস বসে থাকতে হয় না।
হাসপাতালে যেতে হয় না, চিকিৎসা না পাওয়ার কারণে মরে যাওয়ার ভয় থাকে না। সব চেয়ে বড় কথা, আমাদের দেশের মিটিং মিছিল ও সুশীল সমাজের টক শোতে গিয়ে তাকে ফালতু বিষয় নিয়ে দিন-রাত গলাবাজি, গালিগালাজ ও মারামারি করতে হয় না।
আমরা এত অসুখী কেন? গাড়ি-বাড়ি, টাকাকড়ি, ধনদৌলত, অপরিসীম ক্ষমতা, অকল্পনীয় বুদ্ধিমত্ত্বা থাকা সত্বেও আমরা পাগলের মতো দিগবিদিক ছোটাছুটি করছি কেন? হানাহানি, মারামারি, কাটাকাটি করছি কেন? নিশ্চয়ই একটু শান্তি, সুখের জন্য। কিন্তু পাচ্ছি কী? না পেলে কেন পাচ্ছি না? ভেবে দেখেছেন কী?
লেখক: অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ
সাবেক ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

