ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১২১

কেন নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না সালমান?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪০ ২৭ এপ্রিল ২০২৬  

গত প্রায় তিন দশক ধরে নায়ক হিসেবে কাজ করছেন বলিউড তারকা সালমান খান। খ্যাতি ও জনপ্রিয়তার শিখরে থাকলেও তাকে ঘিরে বলিউড অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে— তিনি যেমন নতুনদের সুযোগ করে দিতে পারেন, তেমনি চাইলে কারও ক্যারিয়ারও থামিয়ে দিতে পারেন বলে শোনা যায়। তবে ব্যক্তিগতভাবে তিনি ‘নো কিসিং পলিসি’ মেনে চলেন।

 

ব্যক্তিজীবনে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রায়, সোমি আলি ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কারও সঙ্গে সংসার গড়া হয়নি। ফলে প্রায় ৫৯ বছর বয়সেও তিনি বলিউডের অন্যতম আলোচিত অবিবাহিত তারকা।

 

পর্দায় তিনি একাধিক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন। তবে অভিনয়ের ক্ষেত্রে একটি নীতি তিনি সব সময় মেনে চলেছেন— নায়িকার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় না করা।

এখনও পর্যন্ত তার ছবিগুলোতে এই ‘নো কিসিং পলিসি’ বহাল রয়েছে। কেন তিনি এমন নীতি অনুসরণ করেন, সে বিষয়ে কথা বলেছেন তার ভাই আরবাজ খান।

 

জানা যায়, ক্যারিয়ারের শুরু থেকেই এই নীতি মেনে চলছেন সালমান খান। তবে একবার ব্যতিক্রম ঘটেছিল। নব্বইয়ের দশকের জিত ছবিতে অভিনেত্রী কারিশ্মা কাপুরের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে দেখা যায় তাকে। এটিই তার ক্যারিয়ারের প্রথম ও শেষ এমন দৃশ্য।

 

এরপর কারিশ্মা কাপুরের সঙ্গে আরও কয়েকটি ছবিতে জুটি বেঁধে কাজ করলেও নিজের সেই নীতিতে অটল থাকেন তিনি। পরিচালকদের চাহিদা থাকা সত্ত্বেও চুম্বন দৃশ্য থেকে দূরেই থেকেছেন এই অভিনেতা।