কোকাকোলার বন্ধ হয়ে যাওয়া বিজ্ঞাপন পুনরায় চালু
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৯ ১৩ জুন ২০২৪
কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে— এমনটি দাবি করে বিজ্ঞাপন বানিয়েছিল কোকাকোলা বাংলাদেশ। তবে প্রকাশের পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে ইউটিউব-ফেসবুক থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় সংস্থাটি। কিন্তু কিছু সময় পর ফের ইউটিউবে ফিরেছে বিজ্ঞাপনটি।
মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছিল না ‘কোকাকোলা’ ইউটিউব চ্যানেলে। অনেকে ধরে নিয়েছিলেন, তোপের মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকাকোলা বাংলাদেশ কর্তৃপক্ষ।
তবে আবার দেখা যাচ্ছে সমালোচিত সেই বিজ্ঞাপন। ধারণা করা হচ্ছে— সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি ‘প্রাইভেট’ করে রাখা হয়েছিল। পরে আবার ‘পাবলিক’ করে দেওয়া হয়। তবে এবার আর কাউকে মন্তব্য করার সুযোগ রাখা হয়নি। ভিডিওর কমেন্ট বক্স বন্ধ রাখা হয়েছে।
‘কোকাকোলা’ ইউটিউব চ্যানেলে আপলোড করা ওই বিজ্ঞাপনে কমেন্ট না করতে পারলেও দর্শকদের সমালোচনা অব্যাহত আছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে ও ইউটিউব চ্যানেলে ডাবিং করা বিকৃত ভার্সনের সঙ্গে বিভিন্ন ক্লিপ নিয়ে এখনো আলোচনা চলছে।
অপর দিকে বিজ্ঞাপনটি নির্মাণ করে ও এতে অভিনয় করে দর্শকদের বয়কটের হুমকির মুখে পড়েছেন শরাফ আহমেদ জীবন। আত্মপক্ষ সমর্থন করে মঙ্গলবার (১১ জুন) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
জীবন লিখেছেন, ‘সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ ও অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধু তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। ... কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ... এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’
একই ধরনের সমালোচনায় পড়েছেন বিজ্ঞাপনটির আরেক অভিনেতা শিমুল শর্মাও। আত্মপক্ষ সমর্থন করে তিনিও সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। নিজের ফেসবুকে শিমুল লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’
এরপর লেখেন, ‘আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











