কোন জাদুমন্ত্রে জিতেছে বাংলাদেশ, জানালেন মুমিনুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৩ ১৬ জানুয়ারি ২০২২
ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড। অকল্যান্ড থেকে দুবাই। দুবাই থেকে ঢাকা। সফল নিউজিল্যান্ড সফর শেষে দীর্ঘ ভ্রমণের পর গতকাল শনিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকায় পৌঁছে বাংলাদেশ জাতীয় দল। দুই টেস্টের সিরিজটা ১-১ এ ড্র করার অপার তৃপ্তি নিয়ে দেশে ফিরেছেন মুমিনুল-লিটনরা।
২১ বছরের প্রাণান্ত চেষ্টার পর নিউজিল্যান্ডে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছিল মুমিনুল হকের দল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট হারলেও সফরটা সফলই বলতে হবে।
গতকাল বিমানবন্দর থেকেই ক্রিকেটাররা যার যার বাসায় চলে গেছেন। বিপিএলের অনুশীলনে নামার আগে কয়েক দিন ছুটিতে থাকবেন সবাই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও মুশফিকুর রহিম আগেই দেশে ফিরেছিলেন। বিদেশি কোচিং স্টাফের সদস্যরাও ছুটিতে স্বদেশে ফিরে গেছেন।
বিমানবন্দরে অধিনায়ক মুমিনুল সাংবাদিকদের বলেছেন, কোনো জাদুমন্ত্র নয় প্রক্রিয়া অনুযায়ী খেলা এবং দলীয় প্রচেষ্টাতেই জয় পেয়েছেন নিউজিল্যান্ডে। গতকাল টাইগারদের ফেরা উপলক্ষ্যে বিমানবন্দরে হাজির হয়েছিলেন হাজারো ক্রিকেটপ্রেমী। শীতের সন্ধ্যায় এবাদত-তাসকিনদের বরণ করেছেন তারা।
নিউজিল্যান্ড জয়ের মন্ত্র জানাতে গিয়ে মুমিনুল বলেছেন, ‘কোনো কারিশমা না, কোনো জাদুমন্ত্র না। আমরা আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। দল হিসেবে খেলতে পেরেছি। বাংলাদেশ দল যখনই দল হিসেবে সবাই মিলে ভালো করে তখনই ফলাফল পক্ষে। এক জন, দুই জন ভালো করলে হয় না।’
কিউইদের বিপক্ষে জয় আসলে কেউই আশা করেনি। তবে অধিনায়কের মনে নাকি বড় কিছুর স্বপ্ন ছিল। গতকাল মুমিনুল বলেন, ‘আমার মনে হয় আপনারাও প্রত্যাশা করেননি, আমার দলেরও অনেকে করে নাই। হয়ত আমি প্রত্যাশা করেছি।’
এখন সামনের বিদেশ সফরগুলো নিয়েই ভাবছেন মুমিনুল। তিনি বলেন, ‘একটা টেস্ট ম্যাচ জিতেছি, ওটার চেয়েও আমি উদ্বিগ্ন পরের সিরিজগুলো নিয়ে। আমাদের সামনে অনেক বড় সিরিজ, ভারতের বিপক্ষে সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। ঐ সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। যেটা আমি অধিনায়ক হিসেবে মনে করি। আমাদের দিনে দিনে আরো উন্নতি করতে হবে।’
বিদেশে ভালো করতে হলে দেশের অভ্যন্তরে উইকেট পরিবর্তনের বিকল্প নেই। মুমিনুল মনে করেন, একই সঙ্গে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনও জরুরি। দেশের বাইরে গেলেও ভয় পাওয়ার কিছু নেই। টেস্ট অধিনায়ক বলেন, ‘অবশ্যই দরকার (স্পোর্টিং উইকেট)। তবে খালি সেটা হলেই হবে না, আমার কাছে যেটা মনে হয় বিদেশে খেলতে গেলে মাইন্ড সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। যেমন নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে যদি ভাবি- নিউজিল্যান্ডে খেলতে যাব, কি না কি হবে। এভাবে ভাবলে হবে না। এখানে শরীরী ভাষা, ইতিবাচক থাকাটা গুরুত্বপূর্ণ।’
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















