খাবার পুড়ে গেলে যেভাবে স্বাদ ফিরিয়ে আনবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫১ ২৬ অক্টোবর ২০২০
চুলায় খাবার বসিয়ে ২ মিনিট অন্য কাজে মন দিয়েছেন। সেসময়েই কড়াইয়ের তলা গেল ধরে। কোনোরকমে নেড়ে খুঁচিয়ে তুললেও খাবারে পোড়া গন্ধ থেকে যায়! সবচেয়ে বেশি সমস্যা হয় দুধের ক্ষেত্রে।
খাবার পুড়ে গেলে গোটা রান্নাঘর গন্ধে ভরে যায়। সব শ্রম বৃথা যায়। সঙ্গে ঘর পরিষ্কার করা, কড়াই মাজা-এসবের ঝক্কি-ঝামেলা তো আছেই।
আসল কথা, কষ্ট করে অর্জিত খাবার নষ্ট হলে সবারই খারাপ লাগে। অনেক সময় বাধ্য হয়ে তা ফেলে দিতে হয়। কিছু ক্ষেত্রে বাড়িতে আমন্ত্রিত অতিথিকে ভালোমতো আপ্যায়ন করা যায় না।
তাই রইল সব ঘরোয়া টোটকা। সমস্যায় পড়লে একবার প্রয়োগ করে দেখতেই পারেন।
# পোলাও বা বিরিয়ানি বানাতে গিয়ে যদি হাঁড়ির তলা ধরে যায়, তাহলে ওই পাত্র থেকে ভাত সরিয়ে অন্যত্র রাখুন। কারণ, পোড়া গন্ধ খুব সহজে যেতে চায় না। এবার অন্য পাত্রে যাতে ভাত তুলে রেখেছেন, সেটার উপর একটা পাঁউরুটির স্লাইস রাখুন। পাউরুটি পোড়া গন্ধ অনেকখানি শুষে নেয়।
আর ওই পাত্র একদম লো ফ্লেমে বসান। তবে তলার দিকে খুঁচিয়ে পোড়া অংশ বিশেষ তুলবেন না। উপর থেকে ভালো ভাত নিয়ে নিন। সব হয়ে গেলে একবার চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু পোড়া অংশ মিশলে গন্ধ আবার আগের মতোই উঠবে। স্টিলের কড়াইতে এই ধরনের সমস্যা বেশি হয়। যখনই বুঝবেন, কোনও পাত্রের তলা পাতলা হয়ে গেছে, তখনই সেটি পরিবর্তন করে অন্য পাত্র ব্যবহার শুরু করবেন।
# মাংসে বেশি মশলা থাকলে অনেক সময়ই তলায় লেগে যায়। এক্ষেত্রে আলু আর মাংসের টুকরো আগে তুলে নেবেন। মশলা-গ্রেভি যেটুকু সম্ভব তুলবেন। বাকি পোড়া অংশ খোঁচাখুঁচি করবেন না। এবার অন্য কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ স্লাইস দিন। ওই পেঁয়াজ ভাজা হলে মাংস আর আলু দিন। নামানোর আগে লেবুর রস আর গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিন। তাহলে গন্ধ একদম দূর হয়ে যাবে।
# ঝোল যদি খুব বেশি পুড়ে যায়, সেই সঙ্গে মাংসও অল্প পুড়ে যায়; তাহলে এই টোটকা ব্যবহার করুন। মাংসের টুকরো তুলে নিন। এবার ওই গ্রেভির মধ্যে সামান্য মিষ্টি কুমড়ো ফেলে দিন। কুমড়ো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওভাবেই রেখে দিন। সিদ্ধ হয়ে এলে আঁচ বন্ধ করে ১০ মিনিট রেখে তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো গ্রেভিতে একে একে দিয়ে দিন।
# এছাড়া পুড়ে গেলে এবং লবণ বেশি রাখলে আলু কেটেও দিতে পারেন। আলু সব গন্ধ শুষে নেয়। ফলে পোড়া গন্ধ কম আসবে এবং তরকারিতে লবণের পরিমাণও ঠিকই থাকবে। আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত তুলবেন না।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

