গণভোট আয়োজনে ভোটকক্ষে গোপন বুথ বাড়ানো হবে: ইসি সচিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১২ ৩০ নভেম্বর ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হবে না। তবে ভোটারের স্বাভাবিক ভোটদানের গতি নিশ্চিত করতে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন বুথ স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আজ রোববার সন্ধ্যায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সচিব জানান, ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন আছে কি না তা যাচাই করতে শনিবার একটি মক ভোটিং আয়োজন করা হয়। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভোটকেন্দ্র বাড়াতে হবে না। কিন্তু স্ট্যাম্পিংয়ের জন্য যে গোপন বুথ থাকে তার সংখ্যা বাড়ানো দরকার।
আখতার আহমেদ বলেন, ভোটারদের ভোট দেওয়ার প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন ও স্বাভাবিক থাকে সে কারণেই গোপন বুথ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তারা অনেক সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এবারে এ ধরনের আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
এটি রোধে কমিশন ভাতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনি সময়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যাতে আবাসনের জন্য কাউকে নির্ভর করতে না হয়।
প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া কারিগরি সমস্যার কারণে সাময়িক স্থগিত থাকলেও এখন তা পুনরায় চালু করা হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, ঠিকানা বা বানান সংশোধনের মতো নতুন কিছু সুবিধা এবার যুক্ত করা হয়েছে। তথ্য সংশোধনের ‘এডিট মোড’ পূর্বে সীমিত ছিল, এখন তা সম্প্রসারিত করা হয়েছে।
ইসি সচিব জানান, জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়কে ‘কন্টাক্ট পয়েন্ট’ নির্ধারণ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তেজগাঁও ও এয়ারপোর্টে অবস্থিত ব্যালট পেপার প্রিন্টিং ও সর্টিং সেন্টার পরিদর্শনের জন্য ডাক বিভাগকে অংশীজনদের নিয়ে ভিজিটের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে বাস্তব পরিস্থিতি বুঝতে সুবিধা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, এসব বিষয়ে প্রধান দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা জানিয়েছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো সমস্যা নেই। তারা অতিরিক্ত কোনো জটিলতা এড়াতে সতর্ক রয়েছে।
আজ দুপুর তিনটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক সমন্বয়, নিয়োগ পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ২১টি মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে নির্বাচন কমিশন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




