গেস্টরুমে ডেকে নবীনদের শাস্তি, ২৭ শিক্ষার্থী বহিষ্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫১ ১৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গেস্ট রুমে ডেকে নবীন শিক্ষার্থীদের উদ্ভট শাস্তি দেয়া হয়েছিল। সেই ঘটনায় ২৭ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী, হলে শৃঙ্খলাপরিপন্থী কাজে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘটনা জানার পরপরই বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন রবিবার (১২ জানুয়ারি) রাতে হলে গিয়ে গেস্টরুম করানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃতদের মধ্যে হলের লেভেল-১, সেমিস্টার-২, লেভেল-২, সেমিস্টার-২ এবং মাস্টার্সের একজন শিক্ষার্থী রয়েছেন।
গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় হলের রিডিং রুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডাকা হয়। সবার মোবাইল ফোন রুমে রেখে আসতে বলা হয়। গেস্ট রুমের শুরুতেই কারও কাছে ফোন আছে কিনা তল্লাশি করা হয়।
এরপর দ্বিতীয় বর্ষের প্রায় ২০ শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম নবীন শিক্ষার্থীদের জানান, যেগুলো তাদের মানতেই হবে।
এর মধ্যে রয়েছে সাইকেল চালানো যাবে না, দ্বিতীয় তলায় যাওয়া যাবে না, বড় ভাইদের সঙ্গে দিনে যতবার দেখা হবে ততবার সালাম, পরিচয় ও হ্যান্ডশেক করতে হবে, হলে লুঙ্গি পরা যাবে না, গ্রন্থাগারে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে না এবং হলের ক্যান্টিনে যাওয়া যাবে না।
তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এসে নবীনদের কিছু দাবিদাওয়া জানতে চান। নবীনরা তাদেরকে হলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা জানান। এরপর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা চলে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
বড় ভাইদের কাছে নবীনদের সমস্যাগুলো বলা ছিল তাদের অপরাধ। এরপর ছোট ভুল উল্লেখ করে (হাত বাঁকা বা হাত সামনে রেখে দাঁড়ানো, মাথা উঁচু বা নিচু করে রাখা) নবীনদের একজন একজন করে ডেকে ডেকে গালাগাল করা হয়।
এসময় বিভিন্ন ধরনের উদ্ভট শাস্তি দেয়া হয়।
এর মধ্যে রয়েছে ১০ রকমের হাসি, ১০ রকমের সালাম, গাছে ঝুলে থাকার অভিনয় করা ও নাচ করা। এ পরিস্থিতিতে ভীত-সন্ত্রস্ত হয়ে প্রথম বর্ষের এক শিক্ষার্থী মাথা ঘুরে পড়েও যান। পরে তাকে হলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। রাত সাড়ে ১২টার দিকে নবীনদের গেস্টরুম শেষ হয়।
বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সোহরাওয়ার্দী হলের ঘটনায় ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন সোহরাওয়ার্দী হলের ছাত্র। আর বাকিদের অ্যাটাচমেন্ট অন্য হলে। কিন্তু তারা সোহরাওয়ার্দী হলে থাকেন।
তিনি বলেন, সোহরাওয়ার্দী হলের ২৭ জনকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অধিকতর শাস্তির জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে প্রেরণ করা হবে। যারা এ হলের ছাত্র না, কিন্তু অবৈধভাবে থাকে এবং এ ঘটনার সঙ্গে যুক্ত—তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




