ঢাকা, ০২ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৯৬৯

চট্টগ্রামে গভীর রাতের আগুনে ৮ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৮ ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

 চট্টগ্রামে মধ্যরাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত ৮ ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন। শনিবার দিনগত রাত ৩টার দিকে নগরীর চাকতাই ভেড়ামার্কেট এলাকায় এক বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিনির্বাপক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ চারটি কেন্দ্রের ১০টি গাড়ি ও অগ্নিনির্বাপক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন।  প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনাস্থল থেকে আটটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচাজ (ওসি) প্রণব চৌধুরী জানান, আগুন লাগার পর ঘুমন্ত ওই ব্যক্তিরা আর বেড়িয়ে আসতে পারেননি। যার কারণে বাসার মধ্যে আটকা পড়ে তারা দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর