চলে গেলেন লাবণ্যআপা, পৃথিবী আজ লাবণ্যহীন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৬ ২৬ অক্টোবর ২০২৩
‘কামরুন তোকে দেখে এতো ভালো লাগছে বলে’ আমার পাশের চেয়ারে বসে আমাকে জড়িয়ে ধরেছিলো লাবণ্য আপা। রাতে ইনবক্সেও লিখেছিলো একই কথা। অথচ লাবণ্য আপাকে দেখে সেদিন আমার বুকটা যে কি পরিমান ভরে গিয়েছিলো আর কি প্রশান্ত হয়েছিলো তা কেমন করে ভাষায় আনবো। সেদিন ছিলো তার ব্লাড ক্যান্সারের দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর প্রথম দেখা । খুব ভয়ে ছিলাম কেমো দেয়া চুল পড়ে যাওয়া লাবণ্য আপাকে দেখতে কেমন লাগবে। তার সে যে লাবণ্যময়ী মুখ অন্তরে গাঁথা তা এখন কেমন লাগবে! কিন্তু না, এই আমার পোস্ট করা প্রথম ছবিটা সেদিনের। আমার পাশে এসে বসে যখন জড়িয়ে ধরলো আর আমি তাকালাম তখন সে মুখ- 'একি লাবণ্যে পূর্ণ প্রাণ' সেই লাবণ্য আপা।
নামের এত সার্থক রুপ কি খুব বেশি দেখেছি ! প্রথম যেদিন দেখি সেদিন রবীন্দ্রনাথের ‘শেষের কবিতার ‘ লাবণ্যের কথা মনে হয়েছিলো তারপর মনে হয়েছিলো। লাবণ্য আপা যেন তার চাইতেও বেশি কিছু । কালো পল্লবের ঘন গভীর কালো চোখের যে গভীর ভাষা আর মায়া তা যেন আরো একটু বেশি দাবী করে। তিনি যে এক সিগ্ধ শীতল হাওয়া, টুপটুপ ঝরে পড়া বৃষ্টি, শান্ত সিগ্ধ এক জলাশয়। তারপর দুজন যখন জনসংযোগ সমিতির নির্বাহী কমিটিতে একসাথে কাজ করি কথা বলি তখন তার অনিন্দ্য সুন্দর ব্যবহার, আচরণ , সুরুচি, সৌন্দর্যবোধ, সন্মানবোধ মানুষটি আরো আরো অপরুপ করে তোলে। যতবার দেখি ততবার ভাবি- আল্লাহ তুমি এক অপূর্ব কারিগর।
সেই লাবণ্য আপা যখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলো তখন বুক বিদীর্ণ হয়ে গেলো কষ্টে । সৃষ্টিকর্তার কাছে শুধু প্রার্থনা করেছি দেহে-মনে অপরুপ এই মানুষটি যেন বেঁচে থাকে। সেই মানুষটি যখন সাহসে বলীয়ান হয়ে ফিরে এসেছিলো তখন মনে হয়েছিলো সত্যি পৃথিবী খুব সুন্দর। বলেছিলাম- পৃথিবী এমন সুন্দর থাক লাবণ্য আপা, ঠিক তোমার মতো।
খুব জীবনবাদী আর লড়াকু ছিলেন তিনি। আবারও যখন ঘনঘোর অন্ধকার ঘনালো আবারও চিকিৎসার জন্য ভারত। বোনমেরু ট্রান্সফার করা হবে। জীবন-মরণ সন্ধিক্ষণ। ভেবেছিরাম কি হবে? ফিরে অঅসতে কি পারেবেন। ফিরে আসলে কেমন দেখা যাবে এই ভগ্ন মানুষটিকে। কিন্তু তিনি আবার ফিরে এলেন। আবারও সেই লাবণ্যময়ী। সেই হাসিখুমি মানুষটি। একসাথে পিকনিক আর নানা অনুষ্ঠানে দেখা হলো। আমার কন্ঠে তখন সংশয় আর বেদনা। ‘আপা সব ঠিক আছে তো?’ তিনি কিন্তু তখন সাহসী, আত্মবিশ্বাসী তার দৃঢ় কন্ঠ- ‘ চেষ্টা চলছে রে। দোয়া করিস।’ তারপর বললেন- তুই একদিন আয় খুব জমিয়ে আড্ডা দেই। না আর জমিয়ে আড্ডা হলো না লাবণ্য আপা।
সব সুন্দরের বোধহয় গভীর বেদনা থাকে। যা হয়তো সুন্দরকে আরো গভীরতা দেয়। লাবণ্য আপার বেদনার উৎসমুখ কিছুটা হলেও জানতাম। জানতাম তার জীবনবোধ আর দর্শন। কত সুন্দর করে বেদনা লুকিয়ে ঝিনুকের মুক্তো হওয়া যায় তা তিনি জানতেন। দুর্লভ মুক্তাকে আসল জহুরী ছাড়া চিনতেও পারে না। নিগুঢ়তম বেদনা নিয়েও তিনি ছিলেন সুন্দরতম শিল্প, বিধাতার আশ্চর্য শিল্পকর্ম ।
লড়াই করে, জীবনের দিকে জানালা খুলে রেখে আজ এই জনসংযোগবিদ (জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক-২ ( জনসংযোগ) এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির অকৃত্রিম শুভখকাঙক্ষী) বিধাতার অপূর্ব সৃষ্টি চলে গেছেন। সামিল হয়েছেন চিরজীবিতদের দলে। পৃথিবী আজ লাবণ্যহীন, ধুসর। পৃথিবী আজ থমকে গেছে, তার রুপ-রস -গন্ধ আজ বিবর্ণ। আকাশ আজ ছাইরং, সমূদ্র আজ শুষ্ক লবণ।
আমার প্রিয় লাবণ্য আপা, তুমি যেখানে গেছে সেখানে আজ অসংখ্য ফুল ফুটেছে। রংয়ে রংয়ে রঙিন হয়ে গেছে সে জগৎ। তোমাকে বরণ করার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে।সেখানের আকাশে লক্ষকোটি তারা।তোমার জন্য দোয়া- জান্নাতের সর্ব্বোচ স্থান হোক তোমার স্থান।
লেখক: নূর কামরুণ নাহার
ডেপুটি জেনারেল ম্যানেজার পিআর, ডিপিডিসি
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

