চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ সোমবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৭ ১ মে ২০২২
সৌদি আরবের আকাশে আজ (শনিবার) ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার সন্ধ্যার পর জানিয়েছে সৌদি আরবের রাজকীয় আদালত। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্য ও জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছেন, তথ্য অনুযায়ী সৌদিতে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার।
শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।
দেশে দেশে ঈদ
তবে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং কানাডায় আগামী সোমবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদুল-ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য ঘোষণা করতে পেরে আনন্দিত যে, কাউন্সিলের সদস্যদের পরামর্শ এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে)। আর ১৪৩৩ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন সোমবার; এদিনই ঈদুল-ফিতর উদযাপন করা হবে।
সিঙ্গাপুরের মজিলস উলামা ইসলামও সেখানকার মুসলমানরা ২ মে (সোমবার) ঈদুল-ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছে। কানাডার মুসলিমদের সংগঠন দ্য এসোসিয়েশন অব মুসলিম ইন কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ঈদুল-ফিতর আগামী সোমবার উদযাপন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ঈদুল ফিতরের সঠিক তারিখ ইসলামিক ক্যালেন্ডারের ১৪৩৩ হিজরির ১০তম মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে।
এছাড়াও তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও ফ্রান্সেও সোমবার (২ মে) পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











