চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কোটি টাকা আম বাণিজ্যের সম্ভাবনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:০৪ ২২ মে ২০২৫
আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাজারে আসবে চাঁপাইনবাবগঞ্জের আম। আমের রাজধানী খ্যাত এই জেলার আম সবার কাছে সমাদৃত। এ বছর আমের মৌসুমে আম বিক্রি করে ভালো লাভ হবে বলে আশা করছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ এ বছর জেলায় আম বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার কোটি টাকা।
সরেজমিনে দেখা যায়, আম বাগানের গাছে গাছে বিভিন্ন জাতের আম এখন পরিপক্ব হয়েছে। শেষ মুহূর্তে বাগানগুলোতে চলছে ব্যাপক পরিচর্যা। আম চাষি ও ব্যবসায়ীরা নিচ্ছেন আম পাড়ার ও বেচাকেনার প্রস্তুতি। ইতোমধ্যে দুই এক ধরনের গুটি জাতের আম বাজারেও আসতে শুরু করেছে।
আম চাষি ও ব্যবসায়ীরা জানান, চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে পাকা আম। এবারও আম ক্যালেন্ডার নির্ধারণ করেনি প্রশাসন। তবে অপরিপক্ব আম বাজারজাত করলে কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ার করেছে প্রশাসন।
জেলার শিবগঞ্জ উপজেলার চককির্তি ইউনিয়নের আম চাষি রিপন আহম্মেদ এর বাগানে গিয়ে দেখা যায়, তিনি বেশ কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে বাগানে আমের পরিচর্যায় ব্যস্ত। রিপন আহম্মেদ বলেন, আর এক সপ্তাহ পর থেকে আম পাকতে শুরু করবে। মে মাসের শেষ সপ্তাহে গোপালভোগসহ কয়েকটি জাতের আম পাকবে। জুনের দ্বিতীয় সপ্তাহে আরও কিছু জাতের আম বাজারে আসবে। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং দাম ভালো পাওয়া যায় তাহলে কিছুটা লাভবান হবো।
নাচোল উপজেলার আম চাষি কামাল বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় সেচ খরচ বেশি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বালাইনাশক প্রয়োগও করতে হয়েছে বেশি। তাই এবার আমের দাম কমে গেলে বা প্রতিকূল আবহাওয়া হলে অনেক লোকসান হবে।
এদিকে আমের মৌসুম ঘিরে জেলায় চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য। চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে আম তোলার প্রস্তুতি নিচ্ছেন বাগানিরা। বাজার কর্তৃপক্ষও সেরে নিচ্ছে তাদের আগাম প্রস্তুতি। দেশের সবচেয়ে বড় আম বাজার কানসাটকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আড়ৎদারদের সাথে যোগাযোগ শুরু করেছে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও ব্যবসায়ীরা চলতি মৌসুমে প্রায় দুই হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা দেখছেন । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ১০০ হেক্টর কম জমিতে আম চাষ হয়েছে। এবছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সবচেয়ে বেশি আম চাষ হয়েছে শিবগঞ্জে। এখানে ২০ হাজার ১০০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। চলতি বছর প্রতি হেক্টরে ১০ দশমিক ৩ মেট্রিক টন হিসেব করে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, চলতি আমের মৌসুমে প্রায় ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। এসব আম গড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। এমন হিসেব করে এ বছর প্রায় দুই হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা করা হচ্ছে।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে








