চীনে বাংলাদেশি শিক্ষার্থীর কৃতিত্ব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৫ ১৯ মে ২০২৫
চীনে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দা রাফিনার টিম ‘১৫তম ন্যাশনাল কলেজ স্টুডেন্ট মার্কেট সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস কম্পিটিশন’ বিষয়ে প্রতিযোগিতায় জাতীয় প্রথম পুরস্কার অর্জন করেছে। সৈয়দ রাফিনা সিনিয়র সাংবাদিক সৈয়দ সফি’র কনিষ্ঠ কন্যা।
চীনের গুইঝো প্রদেশের গুইঝো বিশ্ববিদ্যালয়ে ১৬-১৯ মে, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সমগ্র চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০৩টি দলে দেড় হাজারেরও বেশিসংখ্যক দেশি-বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইঝো বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিনরং। এছাড়া অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির গুইঝো প্রাদেশিক কমিটির শিক্ষা কর্ম কমিটির উপ-সচিব লি জুন, চাইনিজ সোসাইটি অফ কমার্শিয়াল স্ট্যাটিস্টিক্সের সভাপতি জিন ইয়ংজিন, ন্যাশনাল কলেজ স্টুডেন্ট মার্কেট সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস কম্পিটিশনের আয়োজক কমিটির পরিচালক, রেনমিন ইউনিভার্সিটি অফ চায়নার অধ্যাপক, গুইঝো ইউনিভার্সিটির পার্টি কমিটির উপ-সচিব ঝাং জি, গুইঝো ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিনরংসহ সংশ্লিষ্ট বিজ্ঞজনেরা উপস্থিত ছিলেন।
চীনে অধ্যায়রত মাস্টার্সের দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের গবেষণা ও সুনির্দিষ্ট বিষয়ের ওপর তথ্যাবলি উপস্থাপন করে। ‘সার্ভে এন্ড রিসার্চ অন পাবলিক অ্যাওয়ারনেস এন্ড এক্সপেকটেন্স অব শিয়া বাটার’ বিষয় উপস্থাপনার মাধ্যমে সৈয়দা রাফিনা ও তার টিম প্রথম পুরস্কার অর্জন করে।
এর আগে ২০১৯ সালে চীন সরকারের আমন্ত্রণে চীনে দুই সপ্তাহের জন্য শিক্ষা সফর করেন সৈয়দা রাফিনা। ঢাকায় চীনা ভাষা শিক্ষা গ্রহণকালে ২০১৯ সালের আগস্টে এই আমন্ত্রণ জানানো হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে চীনের সানডং ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি নামের বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক’ বিষয়ে অনার্স করার জন্য পুনরায় চীনে চলে যান।
করোনাকালীন চীনে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যান এবং চার বছর মেয়াদি অনার্স সম্পন্ন করেন। পরে মাস্টার্স করার জন্য চলে যান নানজিং প্রদেশের নানজিং বিশ্ববিদ্যালয়ে। চলতি বছরের জুলাই মাসে তার মাস্টার্স সম্পন্ন হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


