চোর-দুর্নীতিবাজ-লুটেরাদের দায় সাধারণ মানুষের ওপর চাপাবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০২ ১৩ আগস্ট ২০২২
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আরেকদিন বন্ধ! এমন আত্মঘাতী চিন্তার কোনো দরকার-ই নেই। এমন ধরনের অযৌক্তিক ভাবনা থেকে বের হয়ে আসুন প্রিয় নীতি-নির্ধারকরা। এমনিতেই শিক্ষার্থীদের জীবন থেকে ৩টা মূল্যবান বছর হারিয়ে গেছে। তাই ক্ষতি পোষাতে তাদের যত বেশি পারা যায়, স্কুল -কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের ভেতর নিয়োজিত রাখার ব্যবস্থা করুন।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিন নিয়মিত পাঠদানের সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করতে। কারণ, শিক্ষার্থীরা গত ৩ বছরে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে ওঠা এত সহজ নয়। অপূর্ণতা নিয়েই ওদের এখন এগিয়ে যেতে হচ্ছে। সুতরাং, বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয়ার চেষ্টা হবে পুরোপুরি আত্মঘাতি। বরং ছুটির দিনটিকেও কিভাবে কাজে লাগানো যায় সেটা ভাবুন।
এ মুহূর্তে কৃচ্ছতা সাধনের বিষয়টি শিক্ষার্থীদের বাইরেই থাকুক। বরং খুঁজে বের করুন বিদ্যুৎ - জ্বালানির কোথায় কোথায় অপচয় হচ্ছে। চুরি হচ্ছে কোথায় কোথায়। দুর্নীতি হচ্ছে কোথায় কোথায়। বিল খেলাপি রয়েছে কোথায় কোথায়। খেলাপির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করুন। বকেয়া আদায় নিশ্চিত করুন। সময় বেঁধে দিন বকেয়া/খেলাপি বিল আদায়ের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠান।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারি - বেসরকারি - স্বায়িত্বশাসিত কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কত টাকা পাওনা আছে তার তালিকা তৈরি করে আদায়ের কার্যকর ব্যবস্থা নিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং বলে গেছেন, গরিব কৃষক ও সাধারণ মানুষ দুর্নীতি-অনিয়ম-লুটপাট করে না।
সুতরাং, কতিপয় অসাধু ব্যবসায়ী-কর্মকর্তা-কর্মচারির অনিয়ম-দুর্নীতি-দায়িত্বহীনতা-অব্যবস্থাপনার অনিবার্য পরিণতি কিংবা দায় নিরাপরাধ সাধারণ মানুষের ওপর চাপিয়ে পরিস্থিতি সামাল দেয়ার কৌশল মোটেও যৌক্তিক হবে না। সমর্থনযোগ্যও নয়।
আমার তো মনে হয় অনিয়ম-দুর্নীতি-চুরি স্থায়ীভাবে বন্ধ এবং খেলাপি বিল আদায় নিশ্চিত ও সরকারি কর্মচারিদের উচ্চাভিলাষ বন্ধ করা গেলেই পরিস্থিতি খুব সহজেই উতরানো সম্ভব। আর সেটা করা গেলেই সাধারণ নিরাপরাধ মানুষের ওপর কোনোভাবেই দায় চাপানোর দরকার হবে না।
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মোক্ষম সময় এখন-ই! আর সেটা সঠিকভাবে করতে পারলে সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ইতিহাসের পাতায় চির ভাস্বর হয়ে থাকার মুকুটে আরেকটি অনন্য পালক যুক্ত হবে।
লেখক: আনোয়ার হক
সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

