ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৩৫৭

জন্মদিনে কথা রাখলেন না সালমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৪ ২৭ ডিসেম্বর ২০২৪  

শুক্রবার (২৭ ডিসেম্বর) সালমান খানের জন্মদিন। বিশেষ দিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার আসার কথা ছিল। কিন্তু তা হলো না।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ‘সিকান্দার’ ছবির নির্মাতারা জানিয়েছিলেন, ভাইজানের জন্মদিনে তারা তার ছবির প্রথম ঝলক প্রকাশ করবে। কিন্তু রাতে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আগামী সাত দিন দেশটিতে জাতীয় শোক পালিত হবে। এই আবহে ‘সিকান্দার’ ছবির টিজ়ার প্রকাশ করেননি নির্মাতারা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন’ লিখেছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুকে মাথায় রেখে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘সিকান্দার’-এর টিজ়ার ২৮ ডিসেম্বর সকাল ১১টা ৭ মিনিটে প্রকাশ্যে আসবে। শোকের এই আবহে আমাদের মন দেশবাসীর সঙ্গেই রয়েছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।

 

সূত্র জানায়, ‘সিকন্দর’-এর প্রথম ঝলকের দৈর্ঘ্য ৮০ সেকেন্ড এবং সেখানে সালমানকে নতুন লুকে দেখবেন দর্শক। এআর মুরুগাদস পরিচালিত অ্যাকশন ঘরানার ছবিটি ঘিরে অনুরাগীদের কৌতূহল সময়ের সঙ্গে বেড়েছে। 

 

ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা। নির্মাতাদের দাবি, অ্যাকশন ছবিতে সালমান নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—বাজেটের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছেন না তারা। আগামী বছর ইদে মুক্তি পাবে‘সিকান্দার’।আপাতত অনুরাগীরা ছবির প্রথম ঝলকের অপেক্ষায়।