জল নাকি তীরের স্বপ্ন
ডা. রওনক আফরোজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৭ ১৭ এপ্রিল ২০২১
আমার কী যেন হয়েছে। আগে স্বপ্ন-টপ্ন খুব একটা দেখতাম না। দেখলেও হেমন্তের কুয়াশার মতো সামান্য রোদেই সেটা মিলিয়ে যেতো। মহামারি হানা দেবার পর থেকে স্বপ্ন দেখা একটা কাজ হয়েছে। ঘুরে ফিরে প্রায় একইরকম তার প্রেক্ষাপট।
যারা আমাকে চেনে, তারা আমার নদী মানে জলপ্রেমের কথা জানে। সে জল ঠাকুরগাঁয়ের টাঙন নদীর ঘোলা হোক অথবা ঐশ্বর্যে ভরপুর ক্যারিবিয়ান সাগরের স্বচ্ছ নীল হোক। যে কথা কেউ জানে না, সেটা হচ্ছে ঠিক জল না; নদী তীরের মাছুয়া জনপদ, সমুদ্রের বিশালতা এবং গর্জনের মধ্যে গোপন বিষণ্ণতার যে হাহাকার সেটা আমাকে ডাকে।
'আমি কান পেতে রই'। নীলকণ্ঠের নৈশব্দের আওয়াজ মিশে যায় নীল ঢেউয়ের সফেদ ফেনায়। আবার নদী অথবা সমুদ্র ও আকাশের দিগন্তে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে আজ পর্যন্ত কত ঝুঁকিই না মেনে নিয়েছি।
ইদানীং স্বপ্নে প্রায়ই জলভ্রমণ করি। কখনও বসফরাসের জল চিরে, ঝাঁকঝাঁক সি-গালের স্বাগত সঙ্গীত সঙ্গী করে, কখনও ক্যারিবীয় সাগরে রঙীন পালতোলা নৌকায় "জমজ পিটন" পর্বতশৃঙ্গকে সামনে রেখে।
স্বপ্ন স্মৃতির ভেতর থেকে সব ঘটনাকে টেনে জীবনের আলোতে নিয়ে আসে। সেন্টমার্টিন দ্বীপ থেকে ট্রলারে চেপে দুলতে দুলতে ছেঁড়াদ্বীপে যাওয়া; উত্তেজনা ছিল কিন্তু ভীতিও কি ছিল না?
স্বপ্নে গালফ অব মেক্সিকোতে বিশেষ বোটে চড়ে কোরাল রিফ দেখতে যাওয়া, বে অফ সানফ্রান্সিসকো দিয়ে কুখ্যাত আলকাট্রজ দ্বীপ এবং আরও অনেক জায়গায় এখনও যাওয়া হয়নি।
গতরাতে জলপ্লাবিত ঢাকা শহরে আমি নৌকাভ্রমণ করেছি অথচ ঢাকায় আমার প্রিয় বাহন রিক্সা! অবস্থা এমন হয়েছে আমিও যেন স্বপ্ন দেখার অপেক্ষায় থাকি। নদীর স্বপ্ন, সমুদ্রের স্বপ্ন।
ফ্রয়েডকে বরাবরের মতো অভিবাদন জানাই। কিন্তু তার স্বপ্নের ব্যাখ্যায় আমার এখন আগ্রহ নেই। আমার মনই আমার দোভাষী। স্বপ্নকে লকডাউন করার শক্তি ও ক্ষমতা কোনো ফ্যুয়েরার নেই।
লকডাউন করে মনকে নকডাউন করো না। মন থাকলে স্বপ্ন আর স্বপ্ন মানে সম্ভাবনা। নদী ডাকছে, সমুদ্রও।
লেখক : ডা. রওনক আফরোজ
মনোরোগ বিশেষজ্ঞ
প্রেসতেরা মানসিক স্বাস্থ্য কেন্দ্র, আমেরিকা
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

