ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
১৪৬

জাকাকে নেতৃত্বে রেখে সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ২০ মে ২০২৬  

সুইজারল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকা। তার নেতৃত্বেই এবারের বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে সুইসরা। এ নিয়ে টানা চতুর্থ বিশ্বকাপ এবং সপ্তম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবেন তিনি।

কোচ মুরাত ইয়াকিন ঘোষিত ২৬ সদস্যের দলে ৩৩ বছর বয়সী জাকা ছাড়াও আরও চারজন ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের খেলোয়াড় রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বার্নলির ফরোয়ার্ড জেকি আমদুনি, যিনি এবারের মৌসুমে মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন। হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি।

এ সম্পর্কে সুইস কোচ ইয়াকিন বলেন, “জেকি এখনও শতভাগ ফিট নয়। কিন্তু সে জানে আমরা কিভাবে খেলি, আমাদের পদ্ধতি, কৌশল ও ভূমিকা সম্পর্কে যথেষ্ঠ অবগত আছে।”

গত তিন বিশ্বকাপে সুইজারল্যান্ড শেষ ষোলতে খেলেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও শেষ দুই আসরে কোয়ার্টার ফাইনালে খেলেছে দলটি।

আগামী ৩১ মে জর্ডানের বিপক্ষে এবং ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুইজারল্যান্ড। 
এরপর ১৩ জুন সান ফ্রান্সিসকোতে কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ মিশন শুরু করবে জাকারা। ১৮ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে বসনিয়া-হার্জেগোভনিয়া এবং ২৪ জুন কানাডার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা।

স্কোয়াড

গোলরক্ষক

গ্রিগর কোবেল, মারভিন কেলার ও ইয়ভন এমভোগো।

ডিফেন্ডার

রিকার্ডো রডরিগুয়েজ, সিলভান উইডমার, ম্যানুয়েল আকাঞ্জি, মিরো মুহেইম, নিকো এলভেডি, অরেলে আমেন্ডা, লুকা জ্যাকুয়েজ ও এও কোমার্ট।

মিডফিল্ডার

ইওহান মানজাম্বি, গ্রানিত জাকা, রেমো ফ্রুলার, ডেনিস জাকারিয়া, আরডন জাশারি, মাইকেল এবিশার, ডিব্রিল শ, ক্রিস্টিয়ান ফানানেশ ও ফাবিয়ান রেইডার।

ফরোয়ার্ড

নোহা ওকাফর, ডান এনডোয়ে, জেকি আমদুনি, ব্রিল এমবোলো, রুবেন ভারগাস ও সেডরিক ইটেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর