জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবায় হয়রানি না করার নির্দেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪২ ২৮ মে ২০১৯
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কোনো আবেদনপ্রার্থী নতুন অন্তর্ভুক্তি, সংশোধন, কর্তন বা স্থানান্তর সেবার জন্য অফিসে আসলে তাকে সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেবাপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন এ বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ইসির সহকারী সচিব (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ইদানীং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিষয়ে সেবা প্রার্থীকে সেবা দেয়া হচ্ছে না। নানাভাবে হয়রানি করা হচ্ছে। সেবা দিতে অহেতুক গড়িমসি/দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়া হচ্ছে। এনআইডি সংক্রান্ত কোনো আবেদনপ্রার্থী নতুন অন্তর্ভুক্তি, সংশোধন, কর্তন বা স্থানান্তর সেবার জন্য অফিসে আসলে তাকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করতে হবে। সেবাপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
কমিশনের সিদ্ধান্ত উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, এনআইডি সংশোধন সেবা পেতে কোনো ব্যক্তি আবেদন করলে তা প্রয়োজনীয় সব ডকুমেন্টের তিন দিনের মধ্যে আপলোড করে চেক বাই উপজেলা করে দিতে হবে। আবেদনকারীর কাছে বারবার ডকুমেন্ট চাওয়া যাবে না, চাহিত সেবা অনুযায়ী যে সব ডকুমেন্ট প্রয়োজন তা সুস্পষ্টভাবে উল্লেখ করে স্বাক্ষরিত স্লিপের মাধ্যমে দিতে হবে। বিভিআরএস কার্ড ম্যানেজমেন্টে কোনো আবেদনকারীর কাছে নোটে কোনো ডকুমেন্ট চাওয়া হলে তা আবেদনকারীকে দ্রুত জানাতে হবে। এ ছাড়া তদন্তে থাকা আবেদন দ্রুত তদন্ত করে নিষ্পত্তির ব্যবস্থা করবেন। তা না হলে আবেদনকারীর পক্ষে জানা সম্ভব নয় তার আবেদনটি কী অবস্থায় আছে এবং সেবা থেকে বঞ্চিত ও ভোগান্তির শিকার হবে।
নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত সেবা দেয়ার ক্ষেত্রে উপজেলা থেকে দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে জেলায় পাঠাতে হবে এবং জেলা থেকে প্রিন্ট করে সাত দিনের মধ্যে ভোটারের কাছে পৌঁছাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
নির্দেশনাটিতে আরও বলা হয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা তার অফিসের কর্মচারীরা কীভাবে মানুষকে সেবা দিচ্ছে এবং এ বিষয়ে কত সময় নিচ্ছে তা পুঙ্খানুপুঙ্খ মনিটর করবেন। জেলা নির্বাচন কর্মকর্তারা তার নিজের অফিসের পাশাপাশি তার আওতাধীন উপজেলা নির্বাচন অফিস মনিটর করবেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অফিস এবং তার আওতাধীন জেলা নির্বাচন অফিসগুলো মনিটর করবেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

