জানুয়ারিতে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪২ ২ জানুয়ারি ২০২৪
শীত মন মজাতে পারেনি ডিসেম্বরে। তবে বছরের শুরুতেই কিছুটা জাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু হয়েছে। সামনে তীব্রতা আরও বাড়বে। চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার পরও বছরের শীতলতম মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সোমবার চলতি জানুয়ারির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, শৈত্যপ্রবাহ সত্ত্বেও জানুয়ারির গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। গত ডিসেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩ ডিসেম্বর, চট্টগ্রামে-৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিসেম্বর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ডিসেম্বরে দেশের গড় স্বাভাবিক তাপমাত্রা থাকে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার ডিসেম্বরে তাপমাত্রা তার চেয়ে বেশি ছিল। জানুয়ারিতে দেশে স্বাভাবিক তাপমাত্রা থাকে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ২০২৩ সালটি ছিল উষ্ণ বছর। বিশ্বের বিভিন্ন দেশে ছিল উষ্ণ আবহাওয়া। কোথাও কোথাও রেকর্ড গরম পড়েছে। এল নিনো (জলবায়ুর একটি বিশেষ ধরন) একটি নতুন ধরন নিয়েছে। এর প্রভাবেই আবহাওয়ার এ অবস্থা।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবওয়াবিদরা বলছেন, জানুয়ারি দেশের শীতলতম মাস। ফলে স্বাভাবিকভাবেই এ মাসে শৈত্যপ্রবাহ হবে। এল নিনোর প্রভাবে এবার তীব্র শৈত্যপ্রবাহের সংখ্যা কম হবে।
জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তাপমাত্রা ও উষ্ণতার নতুন রেকর্ড গড়েছে বিদায়ী বছর। অন্য বছরের তুলনায় বিগত বছরে দেশে তাপপ্রবাহের দিন সংখ্যা ছিল অনেক বেশি।আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ২০২৩ সালে ১২ মাসের মধ্যে ১০ মাসই কোনো না কোনোভাবে আবহাওয়া অস্বাভাবিক ছিল।
আবহাওয়াবিদরা জানান, গত বছরের মতো নতুন বছরের প্রথম ছয় মাস পর্যন্ত তাপপ্রবাহ বেশি থাকতে পারে। এল নিনো সক্রিয় থাকতে পারে এপ্রিল-মে পর্যন্ত। এর পর আবহাওয়া আগের অবস্থায় ফিরবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স