জিআই স্বত্ব-কৃতিত্ব ছিনতাই ও লুণ্ঠনের মহোৎসব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৪ ৬ ফেব্রুয়ারি ২০২৪
বিশ্বব্যাপী চারিদিকে যেন জিআই স্বত্ব-কৃতিত্ব ছিনতাই ও লুণ্ঠনের মহোৎসব চলছে। ভৌগলিক নির্দেশক বা জিআই থেকে শুরু করে গ্রন্থ-গানের স্বত্ব, এমনকি কারো কারো ব্যক্তিগত কৃতিত্বও এর কবল থেকে রেহাই পাচ্ছে না। শুধু তাই নয়, ভৌগলিকভাবে একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিও নিস্তার পাচ্ছে না।
আবার অন্যের লেখা বই বা বইয়ের অংশবিশেষ, প্রবন্ধ চুরি করে তা ছাপিয়ে নিজের বলেও চালিয়ে দেয়া হচ্ছে। এমনকি চৌর্যবৃত্তির মাধমে গবেষণার অভিসন্দর্ভ দিয়ে অনেকে পিএইচডি সনদ গ্রহণপূর্বক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতাও করছেন বলে মাঝে-মধ্যেই খবর পাওয়া যায়।
জিআই হচ্ছে কোনো একটি পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগলিক নির্দেশক। কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থল দিয়ে এর খ্যাতি ও গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। জিআই চিহ্নিত করতে উৎপত্তিস্থলের যেমন-শহর, অঞ্চল বা দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়। বৈশ্বিকভাবে এই জিআই বা পণ্যের স্বত্ব অনুমোদন দেয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)।
আমাদের দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য ( নিবন্ধন ও সুরক্ষা ) আইন পাস হয় ২০১৩ সালে। ২০১৫ সালে আইনের বিধিমালা তৈরির পর জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে আসছে ডিজাইন, পেটেন্ট ও ট্রেড মার্কস অধিদপ্তর ( ডিপিডিটি )। ডব্লিউআইপিও-র নিয়ম মেনে পণ্যের স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে সরকারের এ বিভাগ।
আবার বিশ্বব্যাপী বই-পুস্তক-গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে আইএসবিএন এবং জার্নাল-ম্যাগাজিন প্রকাশের ক্ষেত্রে আইএসএসএন-এর মাধ্যমে লেখক, প্রকাশকদের স্বত্বের স্বীকৃতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হলেও সেটিও মাঝে-মধ্যেই ছিনতাইয়ের খবর পাওয়া যায়।
সম্প্রতি ‘টাঙ্গাইল শাড়ি’-র জিআই স্বত্ব নিয়ে তোলপাড় শুরু হয়েছে। টাঙ্গাইল নামে কোনো অঞ্চল না থাকলেও সেই নামের শাড়ির জিআই স্বত্ব ভারত বাগিয়ে নিয়েছে। মাসখানেক আগে পণ্যটিকে পশ্চিমবঙ্গের নদিয়া ও পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। অথচ টাঙ্গাইল যেমন ভারতের নয়, টাঙ্গাইলের শাড়িও তেমন ভারতের নয়। এর আগে নকশী কাঁথা, ঢাকাই জামদানিসহ বেশ কয়েকটি পণ্যের জিআই স্বত্ব ভারত লুণ্ঠন করেছিল।
ভৌগলিক নির্দেশক বা জিআই স্বত্ব নিয়ে এমনতর ছিনতাই-লুণ্ঠন যে এটিই প্রথম, তা কিন্তু নয়। এর আগেও ফজলী আম, রেশম (সিল্ক), তিলের খাজা, রসগোল্লা, কবিতা, গান, ব্যক্তিগত কৃতিত্ব ইত্যাদির ক্ষেত্রেও এই অপকর্মটি ঘটেছে। যুগ যুগ ধরে ছিনতাই-লুণ্ঠন-চোর্যবৃত্তির ঘটনা ঘটেই চলেছে।
অতি সম্প্রতি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুলের বিখ্যাত সেই গান ‘কারার ঐ লৌহ কপাট’-র সুর বিকৃত করা নিয়ে কী তুলকালাম কাণ্ডটাই না ঘটে গেল। বাংলাদেশের পটভূমিতে বলিউডে নির্মিত হিন্দী ছবি ‘পিপ্পা’-য় ব্যবহারের জন্য এ আর রহমামের মতো অস্কারজয়ী ভারতের প্রখ্যাত সুরকার ও পরিচালক গানটি রিমেক করতে গিয়ে বিকৃতভাবে তাতে নিজের সুর বসিয়ে অমার্জনীয় আপরাধ করে বসলেন।
আবার কিছুদিন পূর্বে কলকাতার বিখ্যাত ‘রসগোল্লা’-র জিআই স্বত্ব ভারতের উড়িষ্যা রাজ্য কর্তৃক ছিনতাই হয়েছিল। পরে আপত্তির মুখে তা পশ্চিমবঙ্গের কলকাতার ‘রসগোল্লা’ নামেই জিআই স্বত্ব লাভ করে।
বুদ্ধিবৃত্তিতে চৌর্যবৃত্তির কথা প্রায়শই শোনা যায়। এক সময়ের জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ ও কিশোর রোমাঞ্চকর সিরিজ ‘কুয়াশা’-র লেখক হিসেবে আমরা কাজী আনোয়ার হোসেনকেই জানতাম। কিন্তু বছর দশেক আগে সিরিজগুলির প্রকৃত লেখক শেখ আব্দুল হাকিম বাংলাদেশ কপিরাইট অফিসে দায়েরকৃত এক অভিযোগে এই মর্মে দাবী করেছিলেন যে, ‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ সিরিজের লেখক তিনি। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।
প্রসঙ্গক্রমে, একটি বাস্তব গল্পের কথা মনে পড়ে গেল। এক রাজ্যে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন। তিনি আবার পাঁড় (তথাকথিত) কবিও ছিলেন। প্রতি সপ্তাহেই তিনি বিখ্যাত বিখ্যাত কবিতা লিখতেন; যা তখনকার সময়ের পত্র-পত্রিকায় স্বগর্বে প্রকাশিত হতো। তার কিছু সভা (ভাঁড়) কবিও ছিলেন। ফি বছর পাঁড় ও ভাঁড় কবিরা মিলে কবিতা উৎসবও উদযাপন করতেন। এক সময় রাজার পতন হয়। তখন সভা কবিরা একে একে বলতে থাকেন রাজার লেখা কবিতাগুলোর লেখক আসলে তারাই। কি সেলুকাস ! চৌর্যবৃত্তির মাধ্যমেও কবি হওয়া যায়।
আর অন্যের ব্যক্তিগত কৃতিত্ব ছিনতাইয়ের ঘটনা তো সমাজে অহরহ ঘটতেই আছে। সে কথা আর নাই বা বললাম।
তাহলে এই যে জিআই বা পণ্যের স্বত্ব লুণ্ঠন-ছিনতাই বা অন্যান্য ক্ষেত্রে চৌর্যবৃত্তির ঘটনা ঘটেই চলেছে; এটা রোধ করবে কে ? এভাবে ঢাকাই জামদানি, টাঙ্গাইল শাড়িসহ একের পর এক আমাদের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি লুন্ঠিত-ছিনতাই হয়ে যাচ্ছে। এই সাংস্কৃতিক আগ্রাসন রুখতে আমাদের বোধোদয় আর কবে ঘটবে ? আমাদের ডিজাইন, পেটেন্ট ও ট্রেড মার্কস অধিদপ্তর ( ডিপিডিটি )-ই বা করছে কি ? বাংলাদেশ তাঁত বোর্ডেরই বা দায়িত্ব কি?
লেখক: আবুল বাশার বাদল
সাংবাদিক ও গবেষক
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

