জীবন এত ছোটো ক্যানে, মা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৫ ২১ জুলাই ২০২০
১। সশস্ত্র বাহিনীতে করোনা চিকিৎসায় যখন আমার দায়িত্ব শুরু হল, কোয়ারান্টাইনের অংশ হিসেবে আমার মায়ের বাড়িতে যাওয়া তখন থেকে বন্ধ। একই নগরীতে থাকি। মোবাইলে কথা হয়। তখনও করোনা ঢাকায় রুদ্ররুপে প্রকাশ করেনি। মা শুধু আমাকে নিজের নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিতেন।
চিকিৎসক হিসেবে এই ভয়াল রোগের থাবা থেকে মানুষকে বাঁচাতে লড়বার সৌভাগ্য তাঁর সন্তান পেয়েছে' এই আত্মতৃপ্তি মায়ের ছিল। আমি যেন বিভ্রান্ত না হই তাই নিজের অসুস্থতার কথা খুব একটা বলতেন না। বরং আমিই স্মরণ করিয়ে দিলাম তাঁর বয়স, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, কিডনি রোগের কথা। মা মৃদু হাসেন। উল্টো আমাকে নির্ভাবনার কথা শোনান।
২। ' পিঁপড়ার ভয়ে মা না থুইলা মাটিত
কোলে নিয়া বুক দিয়া জগতে বিদিত
আশক্য আছিলুঁ মুই দুর্বল ছাওয়াল
তান দয়া হন্তে এই ধড় বিশাল। '
-----শাহ মোহাম্মদ সগীর
সগীর মনে হয় প্রায় ৬০০ বছর আগে দিব্য চোখে মা আর এই অর্বাচীনকে দেখতে পেয়েছিলেন। ছোটোবেলায় আমি ছিলাম লিকপিকে। এটা ওটা অসুখ লেগেই থাকতো। ক্লাশে বন্ধুরা আমার খর্বাকৃতি নিয়ে খেপাতো। আমি প্রায় ক্লাশ থেকে বাসায় ফিরে কাঁদতাম। মা বলতেন, 'তুই বড় হবি বাবা। ওদের থেকে অনেক বড়।' সেসব সাথীরা হারিয়ে গেছে। সেই শুকনো ছেলেটি সামরিক বাহিনীতে কমিশন পেয়ে গেলো।
ভাটিয়ারী মিলিটারি একডেমিতে ইংরেজি বিতর্ক হতো। আমি শুধু বুঝি আমার নিউরনে মা শক্তি যোগাচ্ছেন। কোথা থেকে আসতো অমিয় সব শব্দমালা! প্রতিপক্ষের ট্রেইনি অফিসারদের যুক্তি সহসাই খন্ডিত হতো শাণিত প্রত্যুত্তরে। সবাই এক সারিতে যখন দাঁড়াতাম দেখতাম বিশাল ধড় নিয়ে লম্বায় প্রায় সবাইকে ছাড়িয়ে গেছি। মা, দেখ পিঁপড়ার ভয়ে তুমি মাটিতে রাখনি, তোমার সেই ছেলে অস্ত্র হাতে ট্রেনিং করে!
৩। অনেকের মতোই আমার জীবনেও কষ্টের দিন ছিল। পোস্ট গ্র্যাজুয়েশনে থিসিস করবার সময় ভয়ানক অনিশ্চয়তা আমাকে ঘিরে ধরল। আমি সরকারি কোয়ার্টার ছেড়ে মায়ের বাড়িতে চলে এলাম। রাতে বুড়ো খোকাটা মায়ের সাথেই ঘুমাতো। থিসিস ডিফেন্ড করছি, অভয় বানী দেয়া মায়ের স্মিত হাসিমাখা মুখটা মনে পড়ল। বুঝি, বুকে হাজার হাতির সাহস। আমার মুখ দিয়ে অনর্গল কথা বেরুচ্ছে। পরীক্ষা শেষে গাইড আমাকে বিজয়ের বার্তা জানিয়ে দিলেন।
৪। মায়ের কিছু 'প্যাশন ' ছিল। যৌতুকে দায়গ্রস্ত কন্যাদের বিয়ের ব্যবস্থা করা। দূর সম্পর্কের আত্মীয়, এমন কি অচেনা বেশ কিছু কন্যাকে পাত্রস্থ করেছেন ব্যাপক ঝুঁকি আর গাঁটের পয়সা খরচ করে। কারও মৃত্যুর সংবাদ শুনলে সেই বাড়িতে যাওয়া চাই-ই চাই। মুর্দা ধোয়ানোর কাজটি করতে মরহুমাদের অনেক নিকটজনই নানা ছুতায় পাশ কাটিয়ে গেলেও পবিত্র কাজটি করতেন পরম মমতায়।
৫। জীবনের বাঁকে বাঁকে ঝড় বন্যা এসেছে। আমি জানি একজোড়া চোখ সারারাত অশ্রুজলে ভিজেছে। জায়নামাজে দু'হাত তুলে সন্তানের মঙ্গল কামনা করেছেন। একদিনের কথা বলি। বিশেষ কিছু কাগজ মায়ের কাছে ছিল। সেগুলো হঠাৎ করে সেদিনই দরকার হল। সম্ভবত ড্রাইভার ছুটিতে ছিল। মা ধড়মড় আসতে যেয়ে পথে রক্তাক্ত হলেন। সেই ক্ষত লুকিয়ে মা আমার পাশে হাজির। হাজার সূর্যের আলোতে অন্ধকারের বিরুদ্ধে আরেকবার জ্বলে উঠলাম।
৬। সন্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে মায়ের লাইফ সাপোর্টে থাকা ৫ দিন ছুঁয়েছে। তাঁর কষ্ট হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন। আমি সম্মতিসূচক মাথা নাড়ি। মা ' ডেডবডি 'হয়ে গেলেন। করোনা যুদ্ধে ক্লান্ত বাবা আজ সকালে রিলিজ হয়ে বাসায় ফিরেছেন। বোনটারও করোনার চিকিৎসা চলছে। আমার পাশে আমার একমাত্র ভাই, মামা। কাকে আমি সবার আগে বলব ' মরিলে কান্দিস আমার দায় রে, যাদুধন! '
৭। হয়তো নিষ্ঠুর পৃথিবী আমাকে আরও অনেক কঠিন দিনের মুখোমুখি করাবে। সেটিই জীবন। কিন্তু, শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই করাটা মা- ই শিখিয়েছেন। আমি আমার ১০ বছরের শিশু সন্তানের দিকে তাকাই। কি নির্ভরতায় তার মায়ের পাশে ঘুমাচ্ছে! বড্ড ঈর্ষা। জীবনের চলার পথে আমার প্রাপ্তির খাতাটিও নেয়াত কম ভারী সেটি বলা যায় না! ললাট ভবিষ্যতে আরো কিছু দিতেও পারে। কিন্তু' মা' কে কখনই আর ফেরত দেবে না। মায়ের ডেথ সার্টিফিকেটটা যখন আমাকে তুলে দেয়া হল, তখনও মনে হচ্ছিল এটি অন্য কারো। ভুল করে আমার কাছে চলে এসেছে।
জীবন এত ছোটো ক্যানে, মা?
লেখক: মেজর খোশরোজ সামাদ
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

