জেনে নিন গ্যাস্ট্রিক সমস্যার ঘরোয়া সমাধানসমূহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪২ ২৯ ডিসেম্বর ২০১৯
গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এমন মানুষ পাওয়া খুব কঠিন। কম-বেশি সবাই এ সমস্যায় পড়েন। খাবার বা চলাফেরায় সামান্য একটু অনিয়ম হলেই শুরু হয়ে যায় গ্যাস্ট্রিকের জটিলতা। অতিরিক্ত অনিয়মে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যাই সৃষ্টি করে আলসার। তাই শুরুতেই সতর্ক হওয়া জরুরি। জেনে রাখা উচিত গ্যাস্ট্রিক থেকে মুক্তির ঘরোয়া কিছু পদ্ধতি।
#দারুচিনি
হজমশক্তির জন্য অনেক ভালো দারুচিনি। এটি প্রাকৃতিক এন্টাসিড হিসেবে কাজ করে। পেটের গ্যাস দূর করতে সাহায্য করে। এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়া মেশান। কয়েক মিনিট সিদ্ধ করুন। এটি দিনে ২/৩ বার পান করতে পারেন। চাইলে স্যুপ বা সালাদের সঙ্গে এর গুঁড়া মিশিয়ে খেতে পারেন।
#বেকিং সোডা
এটি পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে সাহায্য করে। ১ গ্লাস পানিতে ১/৪ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন। ভালো ফলাফল পাবেন।
#রসুন
গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে খুবই কার্যকরী উপাদান এটি। রসুন, কালো মরিচ, ধনে ও জিরা বীজ একসঙ্গে মিশ্রিত করে কয়েক মিনিট তাপে ফুটিয়ে সিদ্ধ করতে হবে। এরপর এ মিশ্রন থেকে নির্যাস বের করে ছেঁকে আলাদা করতে হবে। পরে সাধারণ তাপমাত্রায় এ নির্যাস ঠাণ্ডা করে দৈনিক দুবার পান করতে হবে।
#পানি
প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি শুধু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমাবে না, আরো অনেক রোগের হাত থেকে মুক্তি দেবে। প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন।
#পুদিনা
পুদিনা পাতা আপনার অম্লতা, গ্যাস ও বমি বমি ভাব থেকে সঙ্গে সঙ্গে মুক্তি দেবে। গ্যাস্ট্রিকের সমস্যা অল্প হলে কিছু পুদিনা পাতা মুখে নিয়ে ভালো করে চিবোতে থাকুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার সমস্যা অনেকটা কমে গেছে। এছাড়া এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সিদ্ধ করুন। এটি দিনে ২/৩ বার পান করতে পারেন। স্বাদ বাড়াতে এতে মধু যোগ করতে পারেন। তবে দুধ দেবেন না।
#আলু
গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে এটি। খাবার আগে তিনবেলা আলু থেকে রস বের করে খেতে হবে। এতে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়।
#আদা
পেটে গ্যাসের সমস্যা দূর করতে অনন্য এবং সহজ উপাদান হিসেবে ‘আদা’ অত্যন্ত কার্যকরী। এটি বদহজমও দূর করে। প্রতিদিন খাবার পর এক টুকরা আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সম্যসা করবে না। এছাড়া আদা চা, আদা পানি পানও গ্যাসের সমস্যা দূর করে।
#পেয়ারা পাতা
২ কাপ পানিতে পেয়ারা পাতা দিয়ে ফুটিয়ে নিন। পানি ১ কাপ পরিমাণ হলে ছেঁকে পান করুন। এতে বেশ ভালো উপকার হবে।
#লবঙ্গ
অম্লতা উপশম এবং গ্যাস দূর করতে সাহায্য করে এটি। কয়েকটি লবঙ্গ এবং দারুচিনি গুঁড়া করে মিশিয়ে নিন। এটি আপনি আপনার প্রতিদিনের খাবারের সঙ্গে খেতে পারেন। লবঙ্গ গ্যাসের সমস্যা দূর করার সঙ্গে সঙ্গে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধও দুর করে।
#হলুদের পাতা
হলুদের পাতা কুচি করে কেটে প্রতিদিন দুধের সঙ্গে মিশিয়ে পান করুন। এতে করে পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যার সমাধান হবে।
#ভেষজ চা
পুদিনা পাতা, ক্যামোমিল, রাসবেরি ও ব্ল্যাকবেরি একসঙ্গে মিশিয়ে তৈরি ভেষজ চা হজম প্রক্রিয়ায় অনেক সাহায্য করে। আর হজম প্রক্রিয়া ঠিক থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে কমে যায়।
#আপেল সাইডার ভিনেগার
গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে এর জুড়ি নেই। ১ গ্লাস কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। ভালো উপকার পাবেন।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















