টাক মাথার যত্নে যত করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২০ ১৫ জুন ২০২৩
গড়পড়তা সত্তরভাগ মানুষই জীবনের কোনো না কোনো বাঁকে এসে মাথায় টাকের সম্মুখীন হন। এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মোট পুরুষের ৩৯ ভাগই মাথায় বিভিন্ন পর্যায়ের টাক সমস্যায় ভুগছেন। এই যে বিশাল এক জনগোষ্ঠী, যাদের মাথায় টাক রয়েছে, তাদেরও টাক মাথার যত্নের প্রয়োজন রয়েছে।
চুলের যত্নে অথবা চুল গজানোর জন্য হাজারো রকম গবেষণা, উপকরণ থাকলেও টাক মাথার পরিচর্যায় তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। এখনো টাক মাথার মানুষ বিভিন্ন সময়ে বিদ্রুপের সম্মুখীন হন। এক গবেষণায় দেখা গেছে, তরুণদের এক উল্লেখযোগ্যসংখ্যক মাথায় টাকের কারণে আত্মবিশ্বাসের অভাব অথবা বিষাদে ভুগছেন ।
টাক পড়ার কারণ:
টাক পড়ার পিছনের কারণ মূলত হরমোন ও জেনেটিক। জেনেটিক কারণেই অ্যান্ড্রোজেন হরমোন চুলের গোড়া বা ফলিকলের প্রতি অতি সংবেদনশীল হয়ে ওঠে এবং প্রদাহ সৃষ্টি করে চুল পড়ার কারণ ঘটায়। সাধারণত মাথার মধ্যাঞ্চল আক্রান্ত হয়। একটা বিষয় মনে রাখতে হবে যে, মাথার ওই অংশের চুল না থাকার অর্থ এই নয় যে, ত্বকের গভীরে চুলের ফলিকল এবং সংশ্লিষ্ট তেলগ্রন্থিগুলো বিলুপ্ত হয়ে গেছে। আসলে টাক মাথায় চুলের ফলিকল ও তেলগ্রন্থি সংকুচিত অবস্থায় টিকে থাকে।
এছাড়াও মাথায় রয়েছে অযুত সহস্র ঘর্মগ্রন্থি। মাথায় পরিমিত পরিমাণ চুল থাকলে এ গ্রন্থিগুলোর নিঃসরণ মাথার ত্বক হয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে চুলের মধ্যে এক ধরনের কোমলতা ও উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। কিন্তু মাথায় টাক পড়ে গেলে নিঃসৃত সেবাম ও ঘাম মাথার ত্বকে ছড়িয়ে পড়ে। এতে মাথার ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায়। কারো কারো মাথার ত্বকে এক ধরনের চকচকে ভাব চলে আসে।
কীভাবে মাথার ত্বকের যত্ন নেবেন:
প্রথমত: মাথা নিয়মিত পরিষ্কার করতে হবে। অনেকেই চুল পড়ে যাওয়ার পর আর শ্যাম্পু ব্যবহার করেন না, যেনতেন প্রকৃতির ক্লিঞ্জার দিয়ে মাথা পরিষ্কার করার চেষ্টা করেন। এটা মোটেই উচিত নয়। ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং নিয়মিত ভাবে করতে হবে।
একনাগাড়ে কয়েকদিন শ্যাম্পু না করলে তেলগ্রন্থি নিঃসৃত সেবাম এবং ত্বকের মরা কোষ মিলেমিশে মাথায় এক ধরনের আস্তরণের সৃষ্টি করে। এথেকে প্রায়ই মাথায় মেলাসেজিয়া নামক ইস্ট বা ফাঙ্গাসের সংক্রমণ হয়। এর ফলে মাথায় প্রদাহ ও খুশকির উদ্ভব ঘটে।
দ্বিতীয়ত: ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। শীতকালে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এক্ষেত্রে ভালো মানের একটি ময়েশ্চারাইজের ব্যবহার করা প্রয়োজন। কিছু কিছু ধরনের ময়েশ্চারাইজের বা তেল রয়েছে, যা একদিকে ত্বককে যেমন আর্দ্র রাখে অন্যদিকে ঠিক তেমনি মাথার ত্বকের চকচকে ভাবকে কমিয়ে আনে। এগুলোকে ম্যটিফাইং ময়েশ্চারাইজার বলা হয় এবং টাক মাথার জন্য এগুলো যথেষ্ট মানানসই।
তৃতীয়ত: মাথার ত্বকের নিরাপত্তা দিতে হবে। সূর্যের আলোর নিচে চলাফেরার সময় মাথায় একটি হেট বা টুপি পরা বাঞ্ছনীয়। এতে করে ফর্সা লোকেরা চর্ম ক্যান্সার থেকে রক্ষা পেতে পারেন। আবার গরমে অনেকেরই অতিরিক্ত ঘামের সমস্যা হয়। এক্ষেত্রে একটি রুমাল বা টিস্যু দিয়ে ঘন ঘন মাথা মুছে ফেলা উচিত। স্যাবরিক ডার্মাটাইটিস ত্বকের একটি অন্যতম প্রধান সমস্যা।
উপযুক্ত পরিচর্যা না হলে টাক মাথায় এ রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ত্বকে অতিরিক্ত খুশকি, ফুঁসকুড়ি দেখা যায়। এ ছাড়াও মাথায় অতিরিক্ত চুলকানি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে অবশ্যই একজন ভালো মানের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
টাক মাথার মানুষের জন্য কিছু অনুপ্রেরণা:
*গবেষণায় দেখা গেছে অধিকাংশ মানুষ মনে করেন, টাক মাথার মানুষরা অনেক বেশি জ্ঞানী ও বুদ্ধিমান।
** অন্য গবেষণায় দেখা গেছে, টাক মাথার মানুষেরা শক্তিশালী, পেশিবহুল এবং প্রভাবশালী হয়ে থাকেন।
*** তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য হলো: ৮২% মহিলা মনে করেন, টাক মাথার মানুষেরা অধিক আকর্ষণীয়।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















