ডাবিং হয়েও কেন বাংলায় মুক্তি পেল না ‘পুষ্পা ২’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৩ ১৭ ডিসেম্বর ২০২৪
‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির আগে বেশ জোরেশোরে প্রচারণা ছিল সিনেমাটি তেলুগুর পাশাপাশি আরও কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হবে। তালিকায় ছিল বাংলা ভাষাও ।সিনেমায় বাংলা ভাষায় প্রচারিত গান ও ট্রেইলার বেশ সাড়া ফেলে, কিন্তু বাংলায় মুক্তি পায়নি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমা।
তবে নির্মাতারা জানিয়েছেন, ওটিটিতে মুক্তি পাবে বাংলায় ভাষান্তর করা ‘পুষ্পা ২’।আনন্দবাজার লিখেছে, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় ‘পুষ্পা ২’র ডাবিংয়ের কাজ শুরু হয়। দিন রাত এক করে কাজ এগিয়ে নেন অভিনয় শিল্পীরা। কারণ তাদের হাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।
প্রথমে হায়দরাবাদের একটি সংস্থার অধীনে ডাবিংয়ের কাজ শুরু হলেও পরে দায়িত্ব দেওয়া হয় পশ্চিববঙ্গের কবি ও গীতিকার-সুরকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি বাংলায় ‘পুষ্পা ২’ র চিত্রনাট্যের পাশাপাশি গান লিখেছেন। আনন্দবাজারের পক্ষ থেকে বাংলায় সিনেমাটির মুক্তি না পাওয়ার কারণ জানতে শ্রীজাতের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি সাড়া দেননি।
পশ্চিমবঙ্গে ‘পুষ্পা ২’-এর পরিবেশনার দায়িত্বে আছেন বাবলু দামানি।সিনেমাটি কেন বাংলা ভাষায় মুক্তি পেল না, তা নিয়ে কোনো স্পষ্ট কারণ তার জানা নেই। বাবলু বলেন, “এই সিনেমার ব্যবসা ভালো হচ্ছে। কিন্তু বাংলায় কেন মুক্তি পায়নি, তা নিয়ে আমার কাছে কোনও তথ্য নেই। এটা নির্মাতারাই ভালো বলতে পারবেন।’’
পরিশ্রম করেও সুফল না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাবিং শিল্পীরা। আল্লু অর্জুনের কণ্ঠের জন্য নির্বাচন করা হয় শুভায়ন রায়কে। কলকাতায় ডাবিং শিল্পী হিসেবে প্রায় ১০ বছরের অভিজ্ঞতা তার। শুভায়ন বলেন, “প্রায় দিন রাত কাজ করে আমরা ডাবিং শেষ করেছিলাম। এমনকি কোনও সংশোধন এলে, সেটাও আমাদের দ্রুত করে দিতে হত।’’
এই সিনেমাটি হলে এসেছে গত ৫ ডিসেম্বর। শুভায়ন জানিয়েছেন মুক্তির দুদিন আগে অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাদের কাজ করতে হয়েছে। হঠাৎ করে তাদের কাছে খবর আসে ‘পুষ্পা ২’ বাংলায় মুক্তি পাচ্ছে না। আক্ষেপ করে শুভায়ন বলেন, “এ রকম বড় মাপের একটা সিনেমা বাংলা ভাষার মুক্তি পেলে অনেকগুলো দরজা খুলে যেতে পারত। অন্তত কলকাতায় একটা শোও যদি দেওয়া হত, তা হলে ডাবিং শিল্পীদেরও একটা পরিচিতি তৈরি হত।”
রাশ্মিকা মানদানার চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী মুখোপাধ্যায়। বাংলা ভাষা নিয়ে ‘অবহেলা করা হয়’ বলে অভিযোগ তুলেছেন তিনি।দেবশ্রী বলেন, “ডাবিং ইন্ডাস্ট্রি নিয়ে কেউই ভাবেন না। পায়ের নীচে জমি শক্ত নয় বলে, আমরা প্রতিবাদও করতে পারি না! আমরা তো সিনেমাটি সব জায়াগায় একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা মাথায় রেখেই অক্লান্ত পরিশ্রম করেছিলাম। ওটিটিতেই যদি বাংলার প্রয়োজন হয়, তা হলে তো পরেও ডাবিং করানো যেত। এতটা তাড়ার প্রয়োজন ছিল না।”
কাজের স্বীকৃতিতো দূরের কথা, ‘পুষ্পা ২’র ডাবিং শিল্পীরা এখনও পারিশ্রমিক পাননি বলেও অভিযোগ তুলেছেন।পুষ্পা ২ বাংলার জন্য বেশ কয়েকটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, তিমির বিশ্বাস, উজ্জয়িনী মুখার্জী এবং অর্পিতা চক্রবর্তীর মত শিল্পীরা।তবে হল মালিকরা জানিয়েছেন, হিন্দি সিনেমা বাংলায় ডাব করে মুক্তির ক্ষেত্রে আগেও সমস্যা দেখা দেয়। কারণ টলিগঞ্জের অনেকেই এর বিরোধিতা করেন।
হিন্দি বা দক্ষিণী ভাষার সিনেমা বাংলায় মুক্তি পেলে, বাংলা সিনেমার বাজার নষ্ট হবে এই কারণ দেখিয়ে আগেও এমন কাজ করা হয়েছে।মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ধরে রেখেছে অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমাটি। মুক্তির পর এক সপ্তাহে বক্স অফিসে সিনেমার আয় ৬৯০ কোটি কোটি রুপি ছাড়িয়েছে।
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- A New Chapter for the FIFA World Cup
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো
















