ডায়মন্ডের রোহিঙ্গা ছবিতে কি কি আছে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৯ ৫ নভেম্বর ২০২১
রোহিঙ্গা ছবির কাজ প্রায় শেষ করে এনেছেন পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। ছবিটির ডাবিংও রয়েছে শেষ পর্যায়ে। পাশাপাশি চূড়ান্ত সম্পাদনার কাজও চালিয়ে যাবেন বলে জানালেন তিনি। অনেক দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে নিয়মতান্ত্রিক পরিকল্পনা, গল্প নিয়ে নানা ধরনের গবেষণা, নির্মাণশৈলী নিয়ে চিন্তা ভাবনা এবং তার চেতনানির্ভর আকাংখার বহি:প্রকাশ এই ছবিটি। রোহিঙ্গা সংকটের মৌলিক সমস্যাগুলো ছবিটিতে তুলে আনার চেষ্টা করেছেন তিনি।
অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘একজন চলচ্চিত্রকার হিসেবে আমি কেবল সমস্যাগুলো তুলে ধরতে পারি, সমাধান দিতে পারি না। এই দায়িত্ব সরকারের তথা পার্লামেন্টের।’ রোহিঙ্গা সংকট একদিনের নয়, বহু দিনের। এই সংকট এখন একটি আন্তর্জাতিক ইস্যু। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে নিয়ে যে কমিশন গঠিত হয়েছিল, তার প্রতিবেদনসহ রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সা সুচির ভূমিকা তুলে আনা হয়েছে ছবিটিতে। আলোকপাত করা হয়েছে জাতিসংঘের ভূমিকার ওপরও।
ডায়মন্ড বলেন, ‘ছবিটি নির্মাণ করতে আমি যথেষ্ট শ্রম দিয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকাও আমি ছবিটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’ মিয়ানমার সরকারের নিপীড়নে দেশ ছাড়া হচ্ছেন রোহিঙ্গারা। তাদের দূর্বিষহ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হচ্ছে ছবিটিতে।
শবনম শেহনাজ চৌধুরী প্রযোজিত রোহিঙ্গা ছবি প্রসঙ্গে নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‘আমি ২০১২ সালে এই সিনেমাটির জন্য পরিচালক সমিতিতে নিবন্ধন করেছিলাম। ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন শুরু হয় তখন তারা বাংলাদেশে আশ্রয় নিতে আসে। আমি তখন ক্যামেরা নিয়ে ছুটে যাই সেই দৃশ্যধারণ করার জন্য। আমি চেয়েছি বাস্তব বিষয়টা সিনেমায় উঠে আসুক।’
ডায়মন্ড বলেন, ‘আমার সিনেমাটি যদি মানুষ না দেখে তাহলে আমার আফসোস হবেনা। মানুষ এক সময় আফসোস করবে। আমি রোহিঙ্গাদের নিয়ে সিনেমা নির্মাণ করছি। কেউ যদি দেখে তাহলে ভালো। আবার কেউ যদি না দেখে সেটাও ভালো। আমি আমার চেতনা থেকে সবসময় সিনেমা নির্মাণ করি।’
তিনি জানান, আগামী ডিসেম্বরের যে কোনো সপ্তাহে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। কারণ এ ধরনের ছবির জন্য কোনো উপলক্ষ্যের প্রয়োজন হয় না। রোহিঙ্গা ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর আইস অনি, আরশি হোসেন, সুচি, সাগর, বৃস্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি, মিন্টু, শ্রেয়া, তাওহিদ, ইনাম আহমেদ প্রমুখ। চিত্রগ্রহণে রয়েছেন আসাদুজ্জামান মজনু।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











