সাবধান !
ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনে ক্যান্সার উপকরণ
ড. মুনীরউদ্দিন আহমদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২০ ৮ ডিসেম্বর ২০১৯
অধ্যাপক মুনীরউদ্দিন আহমদ :
আলসার, হাইপারঅ্যাসিডিটি (মাত্রাধিক অ্যাসিড প্রস্তুত ও নি:সারণ), গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স (উর্ধ্বগামী অম্লীয় ঢেকুর), পেটে জ্বালা-পোড়ার জন্য আর র্যানিটিডিন ওষুধ গ্রহণ না করার জন্য সবাইকে হুঁশিয়ার করা হয়েছিল।
কারণ গ্ল্যাক্সো স্মিথক্লাইনের জেন্টাকে (জেনেরিক:র্যানিটিডিন) "নাইট্রোসোডাইমিথাইল অ্যামিন" নামের একটি কারসিনোজেনিক( যা ক্যান্সার সৃষ্টি করে) রাসায়নিক যৌগ পাওয়া গিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে র্যানিটিডিনের কাঁচামাল আমদানিসহ র্যানিটিডিন নিষিদ্ধ করা হয়েছে।
অতি সম্প্রতি সিঙ্গাপুরে ডায়াবেটিসের বহুল ব্যবহৃত ওষুধ মেটফরমিনের কয়েকটি প্রোডাক্টে নাইট্রোসোডাইমিথাইল অ্যামিন পাওয়ার খবর প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে সিঙ্গাপুরের হেলথ সার্ভিস অথরিটি ৪৬ টি মেটফরমিন প্রোডাক্ট থেকে ৩ টি বাজার থেকে তুলে নিয়েছে। বাকিগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে।
ইউরোপে ওষুধ কোম্পানিগুলোকে মেটফরমিনের সব প্রোডাক্টে নাইট্রোসোডাইমিথাইল অ্যামিনের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ব্যাপারটিকে খুব গুরুত্বসহকারে গ্রহণ করেছে এবং মেটফরমিনের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা রোগীদের এখনো মেটফরমিন গ্রহণ করতে নিষেধ করেননি। কারণ মেটফরমিন ছাড়া অনেক রোগীর জীবন বিপন্ন হয়ে পড়বে।
তবে মেটফরমিনে গ্রহণযোগ্য মাত্রায় নাইট্রোসোডাইমিথাইল অ্যামিন থাকলে সমস্যা হওয়ার কথা নয়। অতি সহসাই পরীক্ষার মাধ্যমে মেটফরমিনের প্রকৃত অবস্থা জানা যাবে। তাই সবাইকে চোখ কান খোলা রাখার আহ্বান জানাচ্ছি।
মেটফরমিনে এই কার্সিনোজেনটি পাওয়া গেলে এবং ফলশ্রুতিতে বাজার থেকে ওষুধটি তুলে নিতে হলে বিশ্বজুড়ে এক অকল্পনীয় বিপর্যয়ের সুত্রপাত হবে বলে মনে করছি।
গবেষণার জন্য ব্যবহৃত ইঁদুরে লিভার ক্যান্সার সৃষ্টির জন্য নাইট্রোসোডাইমিথাইল অ্যামিন ব্যবহার করা হয়।
কিন্তু এই কারসিনোজেনটি মানব দেহে ক্যান্সার সৃষ্টি করে বলে প্রমাণিত হয়নি। যেহেতু ইদুরে যৌগটি ক্যান্সার সৃষ্টি করতে পারে, তাই সম্ভাবনা থেকেই যায় যে মানব দেহেও যৌগটি ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম।
এই যৌগটির দৈনিক গ্রহণযোগ্য মাত্রা হলো ৯৬ ন্যানো গ্রাম। গ্রহণযোগ্য মাত্রার বেশি নাইট্রোসোডাইমিথাইল অ্যামিন শরীরে গেলে লিভার, ফুসফুস, কিডনিসহ জিহ্বা বা মুখে ক্যান্সার সৃষ্টি করতে পারে। কিছু কিছু খাবারে কিন্তু এই কারসিনোজেনটি স্বল্প মাত্রায় উপস্থিত থাকে।
প্রিজারভেটিভে সংরক্ষিত মাংস, মাছ, স্মোকড বা পোড়া মাংস, ক্লোরিন বা ক্লোরামিন দিয়ে বিশুদ্ধকৃত পানিতেও এই যোগটি থাকতে পারে। পানিতে এই যৌগের গ্রহণযোগ্য মাত্রা হল ৭ ন্যানোগ্রাম/লিটার। এ ছাড়াও তামাকের ধোঁয়া, চিবিয়ে খাবার তামাক, লবনে জারিত শুকরের মাংস, পনির, বিয়ার, হুইস্কি, ডিটার্জেন্ট বা পরিষ্কারক, শ্যাম্পুসহ অন্যান্য প্রসাধনীতেও এই ভয়ংকর বস্তুটি থাকতে পারে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










