ঢাকা টঙ্গী রুটে ডাবল রেললাইন চালু হচ্ছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৯ ৮ ফেব্রুয়ারি ২০২৩
অবশেষে ঢাকা-টঙ্গী রুটে ডাবল রেললাইন চালু হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী এই ডাবল রেললাইন উদ্বোধন করবেন। ১২ কিলোমিটার ডাবল রেললাইন চালু হলে এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময় অনেক কমে আসবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রায় সবকটি ট্রেন টঙ্গী-জয়দেবপুর সেকশনে কমবেশি আটকা পড়ে। কখনো ২০ মিনিট, কখনো বা ১ ঘণ্টার বেশি। এ পথে সিঙ্গেল লাইন থাকায় একটি ট্রেন পার হওয়ার পর আরেকটি ট্রেন চালাতে হয়। আবার সিগন্যালিং পেতে ট্রেনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আউটারে দাঁড় করে রাখতে হয়।
এ বিড়ম্বনা দুর করতে এ রুটে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ করা হয়েছে। ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) অর্থায়নে নির্মিত ‘ঢাকা-জয়দেবপুর ৩য় ও ৪র্থ লাইন স্থাপন প্রকল্প’-এ মোট ৪২ কিলোমিটার রেলপথের মধ্যে টঙ্গী-জয়দেবপুর ১২ কিলোমিটার রেলপথ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন উদ্বোধনী অনুষ্ঠানে জয়দেবপুর রেল স্টেশন থেকে যোগদান করবেন।
প্রকল্প প্রকল্প পরিচালক প্রকৌশলী নাজনীন আরা কেয়া জানান, টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার নতুন রেলপথের কাজ সমাপ্ত হয়েছে। উদ্বোধনের ফলে ঢাকা-পশ্চিমাঞ্চল রেলপথে গতি বাড়িয়ে ট্রেন পরিচালনা সম্ভব হবে। ডাবল লাইন না থাকায় ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে রাখা হতো। উদ্বোধনের পরই এ রুটে ট্রেন চলবে। তিনি আরো জানান, আগামী ডিসেম্বরের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত থার্ড লাইন নির্মাণ কাজ সম্পন্ন হবে।
এ ব্যাপারে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমাদের চলমান প্রকল্পগুলো সমাপ্ত হলে রেলে আমূল পরিবর্তন আসবে। ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তিনটি রুটে প্রায় ৭০ কিলোমিটার নতুন ডুয়েলগেজ ডাবল লাইন ভার্চুয়ালি উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে এসব লাইনে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলবে। এতে রেলের আয় বৃদ্ধির সঙ্গে সেবা বাড়বে। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলমান ট্রেনের সময়সীমা কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্ত্রী জানান।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







