ঢাকা, ১৭ মার্চ মঙ্গলবার, ২০২৬ || ৩ চৈত্র ১৪৩২
good-food
৪৩৯

ঢাকা দক্ষিণের ৬ হাজার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৮ ৩০ জুলাই ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মশা মারতে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 বৃহস্পতিবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ বাজেট ঘোষণা করেন।


মেয়র ফজলে নূর তাপস  বলেন, নতুন অর্থবছরে অন্তত ১৭টি উন্নয়নমূলক খাতে নতুন করে টাকা খরচ করার পরিকল্পনা করা হচ্ছে।

মেয়র জানান, বাজেটে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশকনিধন কার্যক্রমে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা, কামরাঙ্গীরচরে নতুন শহর আধুনিকায়ন করার কাজে ২০০ কোটি, খাল-জলাশয়, পার্ক-উদ্যান উন্নয়ন করে সুন্দর ও নান্দনিক ঢাকা বিনির্মাণে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 তিনি জানান, বুড়িগঙ্গার তীরে জমি অধিগ্রহণ করে রাস্তা ও নান্দনিক পার্ক নির্মাণে ২৫০ কোটি, বিনোদন সেবা প্রদানের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় শিশু পার্কের আধুনিকায়নের কাজে ৩০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রাখা হয়েছে।