ঢাকা-৮ আসনে লড়তে চান হাদির বোন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৫ ২৬ ডিসেম্বর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন গুলিতে নিহত ওসমান হাদির বোন মাসুদা হাদি। শুক্রবার ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুদা হাদি এই আগ্রহের কথা জানান।
মাসুদা হাদি বলেন, “ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এ নির্বাচনে প্রার্থী হতে আমি রাজি আছি।”
মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে এদিন মানববন্ধন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ।
ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার চালানোর সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। তাকে গুলির ঘটনায় ছাত্রলীগ নেতা মাসুদ ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাদির বোন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে ঝালকাঠি শহরে শুক্রবার মানববন্ধন করেন তার অনুসারী ও শুভানুধ্যায়ীরা।
গুলিতে ওসমান হাদির ব্রেনের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। মরদেহ দেশে আনার পর ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে হাদিকে দাফন করা হয়।
ঝালকাঠিতে মানববন্ধনে বক্তারা বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক।”
তারা বলেন, “হাদির বোন মাসুমা হাদির মাঝে আমরা হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা মাসুদা হাদিকে ঢাকা-৮ এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও এটি চায়।”
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীও তাদের তালিকায় ঢাকা-৮ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার দাবি তোলেন তার অনুসারীরা।
ঢাকার যতগুলো সংসদীয় আসন রয়েছে এর মধ্যে ঢাকা-৮ অন্যতম গুরুত্বপূর্ণ আসন। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে এই আসনটি গঠিত।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



