তথাকথিত নায়ক বলতে শাকিবকে বোঝাননি নিশো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৭ ৬ জুলাই ২০২৩
সাম্প্রতিক সময়ে অভিনেতা আফরান নিশোর একটি মন্তব্যকে ঘিরে চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ইঙ্গিত করেই এমনটা বলেছেন নিশো। এজন্য শাকিবিয়ানরা নিশোকে বয়কটের ডাক দিয়েছেন। পাশাপাশি আনফলো করেন এই অভিনেতার ফেসবুক পেজ।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নিশো। জানালেন, শাকিবকে ইঙ্গিত করে কথাটি বলেননি তিনি। না বুঝে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে তিনি নিজের কথাই বুঝিয়েছিলেন।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক ভিডিওতে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন অভিনেতা। নিশো বলেন, ‘আমাদেরকে শেখানো হতো (আমিও এটা ফেস করেছি) তুমি তোমার পারসোনাল এই জিনিসটা (বিষয়গুলো) বলবা না। অনেক আগে প্রেমের কথা বলে দিও না, তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না। দর্শক তোমাকে পছন্দ করবে না। আমি ওই কথাটাই বলেছি যে ওই সো-কল্ড হিরোইজম তো ফলো করি না। ওই হিরো আমি না যে, বিয়ের কথা বলা যাবে না। বউয়ের কথা বলা যাবে না। বাচ্চার কথা বলা যাবে না বা বয়সের কথা বলা যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমি ওই হিরোটাও হয়ে উঠতে চাই না, যে কি না মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না। যেমন আমি হল ভিজিটে যাচ্ছি। অনেকে মনে করতে পারেন, এটা তো কোনো হিরোর কাজ না। এখন আমি যে ছোট পর্দা থেকে বেড়ে উঠেছি, মানুষের কাছে গিয়ে কষ্টের কথা শুনেছি। কারণ, অভিনয়টা আমার অবজারভেশন থেকে আসে। এটা আমার দর্শন। আমি আসলে আমার কথা বলেছি। আমি ওই হিরোটা না। আমি একজন অভিনেতা।
নিশো বলেন, বয়স, বউ-বাচ্চা নিয়ে কখনো চাপ ফিল হয় নাই। এতে কাজ যদি কম আসে, তাহলে সমস্যা নাই। তাই কথা প্রসঙ্গে আমি ওই ফিলোসফির কথা বলেছি যে, অনেক আগে যারা বলতেন অভিনেতারা অসাধারণ। সাধারণের থেকে দূরে-আড়ালে থাকতে হয়। কিন্তু আমি এই জেনারেশনের অভিনেতা। ওই ফিলোসফিটা মেইনটেইন করতে চাই না। এখন এটা যদি কেউ ভেবে থাকেন যে, কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলেছি, আমি ওখানে কারো নামও নিইনি। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
এর আগে, গত সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। নিশোর সিনেমা শাকিবের ‘প্রিয়তমা’র সঙ্গে লড়তে হচ্ছে। এজন্য তিনি কোনো চাপে আছেন কি না— জানতে চাইলে বলেন, ‘চাপ তো কোনো সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।’
এরমধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, বয়সটা বলে দিলেন! এর জবাবে নিশো বলেন, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো-কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না। বাচ্চার কথা বলব না।’
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















