ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
২৯১

তামিমের অধীনে বিসিবির দুই বিভাগ, অন্যরা কে কোন দায়িত্বে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ৮ এপ্রিল ২০২৬  

২৪ ঘণ্টা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির দায়িত্ব পাওয়া ১১ জনের সদস্য আগামী তিন মাসের জন্য সামলাবেন ক্রিকেট বোর্ড। 

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই বন্টন করে দেওয়া হলো স্ট্যান্ডিং কমিটি। যেখানে প্রতিজনকে স্বাভাবিকভাবেই একাধিক বিভাগের দায়িত্ব নিতে হয়েছে। 

এর মধ্যে বিসিবি প্রধানের ভূমিকায় থাকা তামিম সামলাবেন দুটি বিভাগ। একটি ক্রিকেট ওয়ার্কিং বিভাগ, অন্যটি ফ্যাসিলিটিজ বিভাগ। 

অন্যদিকে আগেরদিনই জানানো হয়েছিল, মিডিয়া বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন তানজীল চৌধুরী। সেই সঙ্গে নতুন করে বুধবার তাকে দেওয়া হলো এইজ (বয়সভিত্তিক) গ্রুপের দায়িত্ব। তবে মিডিয়া বিভাগে তার বদলে আসতে পারেন অন্য কেউ। 

গ্রাউন্ডস বিভাগের দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু। বিপিএল গর্ভিং কাউন্সিল ও গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। মিনহাজুল আবেদীন নান্নু পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। 

এক মাত্র নারী সদস্য রাশনা আলম পেয়েছেন নারী উইংস, মেডিকেল ও কমপ্লেইন বিভাগ। 

এক নজরে দেখে নিন কে পেলেন কোন দায়িত্ব

তামিম ইকবাল—ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা—গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু—গ্রাউন্ডস
তানজিল চৌধুরী—এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী—মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম—উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু—ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ—সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু—টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির—লজিস্টিকস
আতহার আলী খান—আম্পায়ার্স কমিটি

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর