ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৯৯

তৃণমূল কংগ্রেসের হয়ে হার, যা বললেন সোহম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ৬ মে ২০২৬  

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্রে দেখা গেল বড় চমক। রাজ্যের অন্যান্য জেলার মতো এই কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থান লক্ষ্য করা গেছে। 

এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ।

করিমপুর বিধানসভা কেন্দ্রের এই অপ্রত্যাশিত ফলাফলের পর নিজের পরাজয় বিনয়ের সঙ্গে মেনে নিয়েছেন সোহম চক্রবর্তী। 

হারের পর এক প্রতিক্রিয়ায় এই অভিনেতা বলেন, “মানুষ যে রায় দিয়েছেন, আমরা তা মাথা পেতে নিয়েছি। সেই রায় মানা আমাদের কর্তব্য। কোথাও যদি আমাদের ভুল হয়ে থাকে, তাহলে হয়তো তারই শাস্তি আমরা পেয়েছি।”