ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৫১১

তৃতীয় বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ১২ জানুয়ারি ২০২১  

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মঙ্গলবার দুপুরে বিষয়টি ফেসবুক পেজে জানান তিনি নিজেই। পাত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। হাবিবের নতুন স্ত্রী শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন। কাজ করেন মডেল হিসেবে। তিনি ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী।

 

হাবিব ফেসবকু পোস্টে লেখেন, ‌প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা) আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। ঈশ্বর মঙ্গল করুন।

 

উল্লেখ্য, পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায়।