দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে ভূমিকা রাখবে মাতারবাড়ি প্রকল্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৪ ৮ জানুয়ারি ২০২৩
দেশের ক্রমবর্ধমান আমদানি ও রপ্তানির পরিমাণ সামলাতে এবং চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে সরকার কক্সবাজারের মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। সরকার মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর ছাড়াও কয়লাাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ এবং মহাসড়কের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
গভীর সমুদ্র বন্দরসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের মাধ্যমে এলাকাটি নতুন রূপ ধারণ করছে এবং এর ধারাবাহিকতায় মাতারবাড়ি ভবিষ্যতে দক্ষিণ-এশীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বাসস’র সাথে আলাপকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহাজাহান বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরটি ভবিষ্যতে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি কেন্দ্রে পরিণত হবে। স্বপ্নের গভীর সমুদ্র বন্দর প্রকল্পের কাজ পুরোদমে চলছে। প্রকল্পটি আগামী ২০২৬ সালে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এটি প্রতিবেশী দেশের বন্দরগুলোর মধ্যে মাদার ভেসেলের জন্য এই অঞ্চলের সবচেয়ে গুরুত্¦পূর্ণ ফিডার পোর্টের খ্যাতি অর্জন করবে। মাতারবাড়ি বন্দর চালু হলে দেশের প্রথম এই গভীর সমুদ্রবন্দরটি জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে ২ থেকে ৩ শতাংশ অবদান রাখবে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, প্রকল্পের মূল উদ্দেশ হচ্ছে মাতারবাড়ি বন্দরের মাধ্যমে বাংলাদেশের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং এর মাধ্যমে আর্ন্তজাতিক বাণিজ্যের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্রুত বন্দর সেবা সহজতর করা।
তিনি জানান, চট্টগ্রাম বন্দরের বিদ্যমান বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা ৩.২ মিলিয়ন টুয়েন্টি-ফুট ইকুইভালেন্ট ইউনিট (টিইইউস)। ক্রমবর্ধমান চাহিদা আগামী কয়েক বছরের মধ্যে বিদ্যমান হ্যান্ডলিং ক্ষমতাকে ছাড়িয়ে যাবে। ২০৩৩ সালের মধ্যে আমাদের হ্যান্ডলিং ক্ষমতা আরও ৪ মিলিয়ন টিইইউস বাড়াতে হবে। মংলা এবং পায়রা বন্দর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে না। তাই মাতারবাড়ি ও বে-টার্মিনালেই সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। মাতারবাড়ি বন্দর দেশের জিডিপিতে ২ থেকে ৩ শতাংশ যোগ করতে পারে।
এম শাহাজাহান বলেন, বাংলাদেশের সামুদ্রিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ, গভীর সমুদ্র বন্দর কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের মোট সক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে।
জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তাবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর মহেশখালীতে বন্দর নির্মাণের জন্য ১ হাজার ২২৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রথম ধাপে মোট ২৮৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। একটি কয়লা জেটি, একটি স্টোরেজ ইয়ার্ড এবং একটি ছাই পুকুর নির্মাণ করা হবে। জাইকা এই প্রকল্পে ৫শ’ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে বলে জানা গেছে।
বন্দরে, ১৬-মিটারের বেশি ড্রাফ্টসহ মাদার ভেসেলগুলো বার্থ করতে সক্ষম হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিগুলোতে মাত্র ৯.৫ মিটার ড্রাফ্ট বিশিষ্ট জাহাজগুলো বার্থ করতে পারে। মাত্র ২৪০০ টিইইউস কন্টেইনারসহ কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিগুলোতে বার্থ করতে পারবে। গভীর সমুদ্র বন্দরে ৮ হাজার টিইইউস এর বেশি কন্টেইনার বহনকারী জাহাজগুলো বার্থ করতে সক্ষম হবে। ইতোমধ্যেই বন্দরের জন্য ১৪.৩ কিলোমিটার দীর্ঘ, ২৫০ মিটার চওড়া এবং ১৮.৫ মিটার গভীর চ্যানেল নির্মাণের কাজ শেষ হয়েছে। চ্যানেলটি আরও ১শ’ মিটার প্রশস্ত করার কাজ চলছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি মাহবুবুল আলম বলেন, সমুদ্র বন্দরটি ভৌগলিক সুবিধা এবং গভীর সমুদ্র বন্দরের সক্ষমতার ফলে দক্ষিণ-এশিয়ার ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, এই বন্দরটি আমাদের প্রতিবেশী দেশগুলো ব্যবহার করতে পারবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা সেখানে বিদ্যুৎকেন্দ্র ও একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো ৩৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী দিনে মাতারবাড়ি উল্লেখযোগ্য পরিমাণ বিদেশী বিনিয়োগ আনতে সক্ষম হবে এবং দেশের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। মাতারবাড়িতে ব্যাপক নির্মাণ প্রকল্প দেশের অর্থনৈতিক দৃশ্যপটকে পাল্টে দিবে।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়













