ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৩৩২

দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন দীঘি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫১ ৯ জানুয়ারি ২০২০  

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 'তারকাখ্যাতি' পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল সব শ্রেণীর দর্শকের কাছে প্রশংসনীয়। দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। তবে জনপ্রিয়তা একটুও কমেনি। 
দীঘি এখন কী করছেন, আবার কী তিনি চলচ্চিত্রে ফিরবেন, তাকে কী নায়িকা হিসেবে দেখা যাবে? এমন শত প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্তদের মনে। 
তাদের কৌতুহল নিজেই মেটাবেন তিনি। 
পাশাপাশি শুভাকাঙ্খীদের সঙ্গে সরাসরি আড্ডাও দেবেন দীঘি। তিনি বলেন, এজন্য বৃহস্পতিবার ঠিক রাত ৮টায় যে কোনো রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করতে হবে। 
এক ভিডিও বার্তায় দীঘি বলেন, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার একটি দারুণ সুযোগ পেয়েছি। ৯ জানুয়ারি  ঠিক রাত ৮টায় স্টার জোন সার্ভিসে আমি থাকব শুধু আপনাদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য। স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকব আপনাদের অপেক্ষায়।
প্রসঙ্গত, দীঘি ছাড়া প্রিয় তারকাদের সঙ্গে নিয়মিত পর্বে ফোনে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।
স্টার জোন প্রোগ্রামটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তামজিদ উল আলম অতুল। পর্ব পরিচালনা করছেন মো. মেহেদী হাসান সোহাগ।