দল থেকে দূষিত রক্ত বের করে দেয়া হবে: ওবায়দুল কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৬ ২১ ডিসেম্বর ২০১৯
দলের প্রতিটি পর্যায় থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দল থেকে আজকে দূষিত রক্ত বের করে দিতে হবে, বিশুদ্ধ রক্তের সঞ্চালন করতে হবে। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা থেমে যায়নি। সবার রিপোর্ট আমাদের কাছে রয়েছে, ব্যবস্থা নেয়া হবে।
ওবায়দুল কাদের শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন। এর আগে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
অপরাধীরা নজরদারিতে রয়েছে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক বলেন, যারা লুটপাট, জমি দখল, চাঁদাবাজি করে তাদের আমাদের দরকার নেই। তাদের বিরুদ্ধে অ্যাকশন সারা বাংলাদেশে শুরু হয়েছে। এ অভিযান চলবে। তারা নজরদারিতে আছে। দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে।
ওবায়দুল কাদের বলেন, সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা যাবে না, দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না। কিছু-কিছু জায়গায় মাঝে-মধ্যে দ্বন্ধ-কলহ দেখা যায়। এসব বিরোধ বন্ধ করতে হবে।
বিতর্কিতদের দলে জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাজার-হাজার, লক্ষ-লক্ষ নেতাকর্মী। বিতর্কিত লোকজন আমাদের দরকার নেই। শীতের অতিথি পাখিরা সুসময়ে আসে, দুঃসময়ে তারা থাকবে না। সেই মৌসুমি পাখিদের আমাদের দরকার নেই।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জনগণকে বাঁচাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের নেতাকর্মীদের বাঁচাতে হবে। আর বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু কখনো ষড়যন্ত্র করেনি। দলে অপ্রয়োজনীয় কারও দরকার নেই। কোনো কোন্দল থাকলে তা দূর করতে হবে।
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’










