দারিদ্রতার সঙ্গে `বড়লোকের বিটি লো` গানের স্রষ্টার লড়াই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩১ ২৮ মার্চ ২০২০
তার গান ভাঙিয়ে অনেকে খ্যাতি আর অর্থকড়ি কামালেও রোজ বেঁচে থাকার তাগিদে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হচ্ছে ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা ভারতের বীরভূমের নিভৃতচারী লোক সংগীতশিল্পী রতন কাহারকে।
সম্প্রতি গানটি ঘষামাজা করে সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে কণ্ঠে তুলেছেন সংগীত তারকা বাদশা ও পায়েল দেব; গানের তালে কোমর দুলিয়েছেন বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ গানের স্রষ্টা রতন কাহারের নাম এড়িয়ে ‘লোকসংগীত’ বলে সনি মিউজিক ইন্ডিয়ার দায়েসারা গোছের কর্মকাণ্ডের সমালোচনা চলছে পশ্চিমবঙ্গজুড়ে; এ শিল্পীর গানের সঙ্গে বাংলাদেশের যারা পরিচিত তারাও প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গ্লিটজের তরফ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, তার অনুমতি ছাড়াই তার গানের কথা ব্যবহার করা হয়েছে ‘গেঁন্ধা ফুল’ শিরোনামে এ গানে; তার মোবাইল সুবিধা না থাকায় ও ভারতজুড়ে লকডাউনের মধ্যে গানটি এখনও তিনি দেখতে পারেননি তিনি।
বীরভূমের শিউরি গ্রামে নেওয়া এ শিল্পীকে নিয়ে স্থানীয় সংগীতপ্রেমী তরুণ ‘রতন কাহার-দ্য ফরগোটেন গেম’ শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন; ‘ইনফিনিটি ওয়েভ স্টুডিও’র ব্যানারে শুক্রবারে প্রকাশিত এ তথ্যচিত্রে তার বয়ানে গানটির পেছনের গল্পসহ নানা বিষয় তুলে আনা হয়েছে।
তথ্যচিত্রের সঙ্গে যুক্ত থাকা শিউরির বাসিন্দা সৈকত বলের সঙ্গে গ্লিটজের কথা হয়েছে; তিনি জানান, রতন কাহারের গান করে অনেকে কাড়িকাড়ি অর্থ কামালেও তাকে এখনও দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে যেতে হচ্ছে।
এ শিল্পীকে খুব কাছ থেকে দেখা এ তরুণ বলেন, “তার গান গেয়ে অনেকে কোটিপতি হলেও তিনি এখন খুব কষ্টে জীবনযাপন করছেন। বাড়ি বাড়ি গিয়ে গান শুনিয়ে চাল, আলু তুলে সংসার চালাতে হচ্ছে তাকে।তার এই অবস্থা দেখে পরিবারের সদস্যের গানের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে। তবে তিনি এতো সংগ্রামের মধ্যেও গান করে যাচ্ছেন।”
লোকসংগীতের শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভাতার ব্যবস্থা করা হয়েছে; তিনি সেটি পান কি না-তা নিশ্চিত বলতে পারেননি সৈকত।
দারিদ্রের কষাঘাতে জর্জর এ শিল্পীর চার ছেলে-মেয়ের কেউই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি; এক মেয়ে ভালো গান করলেও অর্থাভাবে তাকে হারমোনিয়াম কিনে দিতে পারেনি।
তার ছেলের ভাষ্যে, “বাবা শুধু গান-বাজনাই করে গেছেন কিন্তু কোনো অর্থ-সম্পত্তি করতে পারেনি। বাবার গান করে অনেকে বড়লোক হয়ে গেছে কিন্তু বাবা সেরকম কোনো সুযোগ পাননি।”
‘ইনফিনিটি ওয়েভ স্টুডিও’ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ১৯৭২ সালে লেখা তার এই গান গেয়ে বহু মানুষের নিজের ও তাদের আগামী প্রজন্মের সারা জীবনের ভাতের ব্যবস্থা হয়ে গেছে ঠিকই কিন্তু রতন কাহার এবং তার পরিবারের দুরাবস্থা আমাদের লজ্জায় ফেলছে বার বার।
“মাটির মানুষ রতন কাহার বহু ছোট-বড় জায়গায় সম্মান এবং সংবর্ধনা পেয়েছেন বার বার। লাভ কী তাতে? সংবর্ধার বদলে সামান্য ক’টা অর্থ জুটলেই বরং পরিবারের মানুষ ক’টা অন্তত একটু খেয়ে-পরে ভালো ভাবে বাঁচতে পারতো।”
রতন কাহারের অনুমতি ছাড়া ও তার নাম উল্লেখ না করে গানটি কেন করা হয়েছে-সেই প্রশ্নটি সনি মিউজিক ইন্ডিয়া ও সংগীত তারকা বাদশার কাছে পাঠিয়েছেন বলে গ্লিটজকে জানান সৈকত; তবে তিনি এখনও উত্তর পাননি।
গানটি এর আগে পশ্চিমবঙ্গের এসভিএফের প্রযোজনায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজা রানী রাজি’ শিরোনামে একটি চলচ্চিত্রেও ব্যবহার করা হয়েছে; তবে রতন কাহারের নাম উল্লেখ করা হয়নি।
১৯৭২ সালে ‘বড়লোকের বিটি লো’ গানটি লেখেন রতন কাহার; ১৯৭৬ সালে শিউরির আরেক সংগীতশিল্পী স্বপ্না চক্রবর্তী এ গানে কণ্ঠ দেন। এক গানেই পরিচিত পান শিল্পী স্বপ্না। এখনও তবে অন্তরালেই রয়ে গেছেন এ গানের স্রষ্টা।
কৈশোরে যাত্রাপালার সঙ্গে যুক্ত থাকা এ শিল্পী পরবর্তীতে ঝুমুর গান ও ভাদু গানে মনোযোগ দেন তিনি। পঞ্চাশ বছরেরও দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দু’হাজারের মতো গান লিখেছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











