দালালি তোষামোদি বাদ দিয়ে সত্যিকারে ভালো কিছু করুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ১২ অক্টোবর ২০২২
সারা দুনিয়ায় জ্ঞান বিজ্ঞান তথা জগতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ স্বীকৃতি পেয়ে থাকেন। অবদান ও স্বীকৃতির অবিরাম ধারাটি কিছু দেশের মানুষের সঙ্গে যেন খুবই পরিচিত ও ঘনিষ্ঠ। বিতর্ক হলে পক্ষে-বিপক্ষে অজস্র তথ্য ও যুক্তি থাকতেই পারে। তবে কিছুটা সরলীকরণ করে বলা যায়, কিছু দেশ বা অঞ্চল এ বিষয়ে সবসময় অগ্রগামী। বেশীরভাগ দেশ উত্তর আমেরিকা ও ইউরোপের।
জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এমন একটি পুরাতন কথা অনেক মানুষের জানা থাকলেও বাস্তবে বেশিরভাগ মানুষ যায় উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে। (অবৈধ অর্থ সম্পদ পাচার করলেও সেসব দেশেই করে)। গণমাধ্যম ও সামাজিক মাধ্যম থেকে জানা যায় যে, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর বেশিরভাগ সেসব দেশেই অবস্থিত।
জনসংখ্যার বিচারে পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। পৃথিবীর শ্রেষ্ঠ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও নাই। কেন নাই? এ প্রশ্নও হয়তো করা হয় না। করবেই বা কে? এত মানুষের দেশে কী মেধার জন্ম হয় না? নিশ্চয়ই হয়। মেধার লালন ও উৎকর্ষ সাধনের মাধ্যমে মানসিকভাবে দায়বদ্ধ ও নৈতিকভাবে উন্নত মানুষ সৃষ্টির কোনো চেষ্টা বা ব্যবস্থা এদেশে নাই।
এ দেশের মেধাগুলো সীমাহীন প্রতিকূলতায় মরে যায়, পচে যায়, শেষ হয়ে যায়। দেশের বেশিরভাগ মানুষের সময় ব্যয় হয় জমি, নারী, অর্থ এবং বিভিন্ন স্তরের ক্ষমতা সংক্রান্ত জটিলতায় সৃষ্ট মামলা মোকদ্দমা আর প্রকাশ্য কিংবা গোপন শলা-পরামর্শ ও অস্থিরতায়।
অনেকের সময় কাটে অবৈধভাবে অর্জিত অর্থ সম্পদের ভিত্তিতে অতিরিক্ত ভোগ বিলাসে। এমন বাস্তবতায় মেধার বিকাশ হবে না, উন্নত মানুষ সৃষ্টি হবে না। তারপরও কিছু মানুষ এসব নিয়ে সক্রিয়ভাবে ভাবলে হয়তো উত্তরণের কিছু পন্থা উদ্ভাবিত হবে। ওগো এদেশের জ্ঞানী- গুণী মানুষেরা, দালালি আর তোষামোদি বাদ দিয়ে সত্যিকারভাবে ভালো কিছু করুন। চলমান আর অনাগত মহাকালের অভিযোগ থেকে কিছুটা দায়মুক্তির চেষ্টা করুন।
লেখক: খায়রুল আনাম
সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

