দিনের ব্যবধানে ভেঙে গেলো ইতিহাসের ‘সবচেয়ে গরম’ দিনের রেকর্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪২ ৬ জুলাই ২০২৩
যন্ত্রপাতির মাধ্যমে তাপমাত্রার রেকর্ড রাখা ও স্যাটেলাইটের মাধ্যমে তাপমাত্রা মনিটরিং শুরুর পর— গত সোমবার (৩ জুলাই) ইতিহাসে সবচেয়ে ‘গরম দিন’ দেখে বিশ্ব। এদিন বিশ্বের গড় তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
তবে ‘সবচেয়ে গরম’ দিনের এই রেকর্ড ভেঙে গেছে মাত্র একদিনের ব্যবধানেই। মঙ্গলবার (৪ জুলাই) বিশ্বের তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। এদিন তাপমাত্রা ১৭ দশমিক ১৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। যা আগের দিনের তুলনায় ০ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি) এ তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন অস্বাভাবিক তাপমাত্রা সামনে আরও দেখা যাবে। মঙ্গলবার সর্বোচ্চ তামপাত্রার যে নতুন বিশ্বরেকর্ড হয়েছে, সেটি আগামী কয়েক দিনের মধ্যেই আবারও ভেঙে যেতে পারে।
সোমবারের আগে বিশ্বে সবচেয়ে গরম দিনের রেকর্ডটি হয়েছিল— ২০১৬ সালের আগস্ট মাসে। সে বছর একদিন বিশ্বের গড় তাপমাত্রা ১৬ দশমিক ৯২ সেলসিয়াসে পৌঁছেছিল। এর প্রায় সাত বছর পর আবারও অসহনীয় গরম পড়তে দেখা যাচ্ছে।
মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে, আবহাওয়ার অস্বাভাবিক অবস্থা এল নিনো আবারও ফিরে এসেছে। বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন, মনুষ্যকারণে বৃদ্ধি পাওয়া বৈশ্বিক তাপমাত্রা ও এল নিনোর সংমিশ্রণে বিশ্বে সামনে আরও অসহনীয় উষ্ণ দিন দেখা যেতে পারে।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানের প্রভাষক ডক্টর পাওলো সিপ্পি বলেছেন, ‘এল নিনো এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং উত্তর হ্যাম্পশায়ারে পূর্ণ গ্রীষ্মকাল চলছে। যদি সামনের দিনে আবারও রেকর্ড ভেঙে যায় তাহলে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।’
জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিকিরণের গবেষক ডক্টর কার্স্টেন হোস্টেন, ‘সামনের দিনগুলোতে হয়ত তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু যেহেতু বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রা থাকে জুলাইয়ের শেষে, ফলে গতকালের চেয়ে সামনে আরও বেশি উষ্ণ দিন দেখা যেতে পারে।’
তিনি আরও বলেছেন, ‘সম্ভাবনা আছে, জুলাই ইতিহাসে সবচেয়ে উষ্ণ হবে…. সঙ্গে সর্বকালের সবচেয়ে উষ্ণ মাস হবে, ‘সর্বকাল’ বলতে এমিয়ান যুগ থেকে, যা ১২ হাজার বছর আগে ছিল।’
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’

