আড়ং-এ ক্রেতা ঠকানো
দুপুরে জরিমানা, রাতেই বদলি ম্যাজিষ্ট্রেট!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৭ ৪ জুন ২০১৯
একটি পাঞ্জাবির দাম মাত্র ৫ দিনের ব্যবধানে দ্বিগুন রেখেছিল আড়ং। এজন্য আড়ং-এর উত্তরা আউটলেটকে দুপুরে জরিমানা করা হয়। আড়ং-এ অভিযান এবং জরিমানার ঘটনার কয়েক ঘন্টা পর রাতে বদলি করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সেই কর্মকর্তাকে।
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তার নাম মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তাকে খুলনায় বদলি করা হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (৩ জুন) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বদলির আদেশটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মত আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় আগামী ১৩ জুনের দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় জসিমউদ্দিন সড়কে আড়ং-এর একটি আউটলেটে একই পাঞ্জাবি পাঁচদিনের ব্যবধানে দ্বিগুন দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আউটলেটটি বন্ধ করে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানা করে অফিসে ফিরে বিকেল পর্যন্ত ছিলেন ওই কর্মকর্তা। তখন তার বদলির আদেশটি হয়নি। তবে সন্ধ্যার পর ওয়েবসাইটে এই আদেশটি দেখা যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি ওয়েব সাইটে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মূহুর্তেই ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল ও নিউজফিডে ছড়িয়ে পড়ে তা।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










