ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
৫০১

দেশব্যাপী অভিযান: ৩ লাখ লিটার তেল জব্দ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ৩১ মার্চ ২০২৬  

সারাদেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ লিটার তেল জব্দ করা হয়েছে। জ্বালানি খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জব্দ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার তেল জব্দ করা হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রোল ৬০ হাজার ২ লিটার রয়েছে।

বিভাগটি জানায়, অবৈধ মজুদ, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।