ধর্ম কী তবে সারা বিশ্বকে গ্রাস করল?
হাসানুজ্জামান সাকী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫২ ৮ মে ২০১৯
বলতে দ্বিধা নেই, তিনি পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় অভিনেত্রী। তাকে শুধু আমি নই, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তিনি এবার ভারতের চলমান লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন।
ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাত দফায় এই ভোটগ্রহণ হচ্ছে। শেষ ধাপের নির্বাচন ১৯ মে। ওইদিন নির্বাচনে কলকাতায় ভোট হবে। যার কথা বলছি, তাকে তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর নিজের আসনটি ছেড়ে দিয়েছেন। যাদবপুরের ওই আসনটিতে তিরিশ ভাগেরও বেশি ভোটার মুসলমান।
ভোটের দিন যেহেতু সিয়াম সাধনা চলবে, তাই তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, দিনটিতে (১৯ মে) তিনি রোজা রাখবেন।
এবার রমজান মাসের শুরুতে নিজের ফেইসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে মুসলমানদের রমজানের মোবারকবাদ জানিয়েছেন।
আমরা (আমি, আমার স্ত্রী ও বড় কন্যা) এই অভিনেত্রীকে খুবই পছন্দ করি। কিন্তু একজন মুসলমান হয়েও তার এই পোস্টটিকে রাজনীতির একটি স্ট্যান্টবাজী বলেই আমার মনে হয়েছে। যদিও নন্দীগ্রামে ভোট (পঞ্চম দফা) কাভার করতে যাওয়া কলকাতার সাংবাদিক বন্ধুরা আমাকে বলছেন, ভারতে একমাত্র বিজেপি ছাড়া প্রায় সব দল রমজানে মুসলমানদের এভাবেই শুভেচ্ছা জানিয়ে থাকে। এটা নাকি সৌজন্য প্রকাশের একটি রেওয়াজ।
রেওয়াজ হোক আর যাই হোক, যার কথা এতক্ষণ বলছি সেই প্রিয় মিমি চক্রবর্তীর এই স্ট্যান্টবাজী ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি কারণ, ধর্মকে আমি রাজনীতির হাতিয়ার হিসেবে মেনে নিতে পারি না।
এমনটা আমি আমার নিজ দেশে (বাংলাদেশ) দেখে এসেছি। এখন মার্কিন মুলুকে বসবাস করছি। এখানেও রাজনীতিতে আজকাল হরহামেশা ধর্মীয় ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেখছি। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে বিজেপি সর্বদা ধর্মকে পুঁজি করে ভোটে জিততে চায়। তৃণমূলের মতো অসাম্প্রদায়িক দলও কি-না সেই পথেই পা বাড়ালো !
ধর্ম কী তবে সারা বিশ্বকেই গ্রাস করতে চলল নাকি ?
পরিশিষ্ট:
তবুও মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, মুনমুন সেনরা জয়ী হলে আমার ভালই লাগবে। কারণ তারা অন্তত: ধর্মীয় গোড়ামিতে বিশ্বাসী নয়! ধর্ম নিয়ে যা করছেন, তা নেহায়েত ভোটে জয়ী হওয়ার জন্যই হয়তো। জনগণ সজাগ হলেই যে কেবল রাজনীতিতে ধর্ম ইস্যু হতে পারবে না। সেই জনগণ কবে পাব আমরা ?
লেখক : আমেরিকা প্রবাসী সাংবাদিক
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

