ধর্মান্তরিত হওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০১ ২৭ সেপ্টেম্বর ২০১৯
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সন্তানসহ বেসরকারি টেলিভিশনে প্রকাশ্যে আসার পর থেকেই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। ফের আলোচনায় নায়িকা। তবে এবার একটু স্পর্শকাতর বিষয়ে খবর হলেন এ অভিনেত্রী!
সন্তানসহ প্রকাশ্যে আসার পর বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেই জানান, নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন তিনি। এমনকি এগুলো কেউ তাকে শেখায়নি। বরং নিজেই এগুলো শিখে নিচ্ছেন।
তবে এবার নিজের ভোল পাল্টালেন অপু। নিজেই উস্কে দিলেন নতুন বিতর্ক! জানালেন ‘মনে প্রাণে হিন্দু ধর্মের অনুসারী’ তিনি। শাকিব ও নিজের সন্তান আব্রাম খান জয়কেও হিন্দুরীতিতে বড় করছেন বলে ইঙ্গিত দিয়েছেন।
সন্তানের বিষয়ে অপু বলেন, আমার নিজের ধর্মের বিষয়টি পরিষ্কার। কারণ, আমি হিন্দু ধর্মের। তবে সন্তানের বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। কারণ, জয় এখনও ছোট। আর তার বাবা মুসলিম হওয়ায় বিষয়টি সময়ের ওপর নির্ভর করবে।
এ বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। খোদ অপুর ভক্তরাই বলছেন, ধর্ম নিয়ে একমুখে দুই কথা বলছেন তিনি। অনেকে বলছেন, ধর্ম মানুষের খুব স্পর্শকাতর একটি বিষয়। এটি পালন করা বা না করা খুবই ব্যক্তিগত বিষয়। তা হলে বারবার ধর্মকে কেন সামনে নিয়ে আসছে অভিনেত্রী?
ধর্ম নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর যোগাযোগ করা হয় অপুর সঙ্গে। প্রশ্ন ছুড়ে দেয়া হয় তাকে, একমুখে দুই কথা কেন?
তিনি বলেন, ধর্ম পরিবর্তন করতে হলে খাতা, বিভিন্ন নথিতে করতে হয়। আমার কোথাও ধর্ম পরিবর্তনের উল্লেখ নেই। তবে এটা সত্য, আমি নামাজ, রোজা করেছি।
অপু বলেন, প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান বিরাজমান। শাকিবের সঙ্গে যখন সম্পর্ক ছিল, একসঙ্গে সংসার করেছি, তখন ইসলাম ধর্ম অনুযায়ী চলেছি। এছাড়া আমার নিজের ধর্মের কাজও করেছি। তবে আমি হিন্দু ধর্মের হওয়ার কারণে গরুর মাংস খায়নি। এমনকি তা রান্নার সময় সেই জায়গাতেও থাকতাম না। এখন যেহেতু শাকিবের সঙ্গে আমার সম্পর্ক নেই ,তাই আমি আমার ধর্মের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি।
ধর্মান্তরিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ বাদে কাল আমি মারা গেলে আমার দাফন নয়, দাহ (আগুনে পোড়ানো) হবে। আমার সঙ্গে একজন মুসলিমের বিয়ে হয়েছে। তার আচার রীতি আমি মেনে নিয়েছি। চেয়েছিলাম আমার সংসারটা টেকাতে। কিন্তু সেখানে আমার সংসার নাই। শাকিবের মা-বাবা সবাই জানতো আমি সবসময় পূজা করতাম।
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















