ঢাকা, ১৯ মার্চ বৃহস্পতিবার, ২০২৬ || ৫ চৈত্র ১৪৩২
good-food

‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৭ ১৯ মার্চ ২০২৬  

বক্স অফিসে ঝড় তোলার পর প্রশংসায় ভাসছে ‘ধুরন্ধর ২’। বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রদর্শনী দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ মন্তব্য করেছেন আল্লু অর্জুন। 

ছবিতে দেশপ্রেম ও মমত্ববোধের নান্দনিক মেলবন্ধন দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর। তাতেই মজেছেন দক্ষিণী সুপারস্টার।

সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে আল্লু লেখেন, “এইমাত্র ‘ধুরন্ধর ২’ দেখলাম। এটি এমন একটি চলচ্চিত্র যা প্রত্যেক দেশপ্রেমিককে গর্বিত করবে। এতে হাততালি দেওয়ার মতো অসংখ্য মুহূর্ত আছে।”

তিনি লেখেন, “রণবীর সিং আমার ভাইয়ের মতো। তার মতো একজন ‘মেধাবী’ ও ‘বহুমুখী প্রতিভাধর’ অভিনেতাকে আমাদের দেশে পেয়ে আমি অত্যন্ত গর্বিত। রণবীর সিং অন ফায়ার।”

‘পুষ্পা’খ্যাত অভিনেতা লেখেন, “আদিত্য গুরু ছক্কা হাঁকিয়েছেন। আমাদের দেশে তার মতো প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা পেয়ে আমি খুবই আনন্দিত।” 

তিনি লেখেন, “মাধবন ও অন্যান্য অভিনেতা চমৎকার অভিনয় করেছেন। ছবিটির কারিগরি দিক অনন্য। পুরো টিমকে অভিনন্দন।”

দক্ষিণী সুপারস্টার আরও লেখেন, “এটি একটি পুরোপুরি ভারতীয় গল্প। তবে আন্তর্জাতিক স্টাইলে বলা হয়েছে। জয় হিন্দ।”

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর