নরেন্দ্র মোদী, গঙ্গাঘাট ...
জুলহাস আলম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৯ ১৫ ডিসেম্বর ২০১৯
নরেন্দ্র মোদীর গঙ্গাঘাটে এভাবে পড়ে যাওয়ার কি কোন প্রতীকি মূল্য আছে? বিষয়টি দুর্ঘটনাতো বটেই।
ভারতের সর্ব ধর্মের উদারনৈতিক মানুষগুলো বড় মনোকষ্টে আছেন, যারা সামাজিক ও ধর্মীয় সহনশীলতায় বিশ্বাসী তারা সুখে নেই। মোদী সাহেবের আত্মজীবনীকার ও রাজনৈতিক বিশ্লেষক নীলান্জন মুখোপাধ্যায় তাদেরই একজন। দিল্লী প্রেসক্লাবে তিনি আমাকে ফিসফিস করে বলেছিলেন, “জুলহাস, দিস ইন্ডিয়া ইজ নট মাই ইন্ডিয়া, দিস ইন্ডিয়া ইজ নট আওয়ার ইন্ডিয়া।”
কথা বলার সময় নিচু গলায় কথা বলার কারণ জানতে চাইলে বললেন, মোদীজির এজেন্ট সর্বত্র, তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি দীর্ঘ প্রায় ১১ বছর, জীবনী লিখেছি, বোঝার চেষ্টা করেছি, কিন্তু আমি তার সাথে ভিন্নমত প্রকাশ করায়, তিনি আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছেন, তিনি ভিন্নমতকে সহ্য করেননা।”
অন্যদিকে দিল্লী ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ও বর্তমানে দিল্লীর নেহরু মেমোরিয়াল লাইব্রেরির ফেলো হিমাংশু রায় মনে করেন, ভারতের অখন্ডতা রক্ষায় মোদীর “হিন্দু ফার্স্ট” পলিসি সঠিক পথেই আছে। তিনি শক্তভাবে NRC ও পরবর্তী পদক্ষেপগুলোকে সমর্থন করেন।
মেমোরিয়াল লাইব্রেরিতে তার জন্য বরাদ্দকৃত ছোট্ট নির্জন কক্ষে বসে দীর্ঘ আলাপচারিতায় তিনি আমাকে বললেন, আপনি যে ধর্মেরই অনুসারী হোন, সমস্যা নেই, কিন্তু আপনাকে ভারতে থাকতে হলে, “you have to be a Hindu first, then you are a Christian, Buddhist or a Muslim. It does not mean you have to belong to Hinduism from religious point of view, but you must accept the philosophy of Hinduism in your thought process.”
তিনি বললেন, “মোদী সংখ্যালঘুদের “বিপক্ষে না, তবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের স্বার্থ তার কাছে সবার আগে। মোদী মনে করেন হিন্দুদের স্বার্থ সংরক্ষিত হলে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়, আর সেটা হলে সকল ভারতীয়ের স্বার্থ সংরক্ষিত থাকে, যার মধ্যে সংখ্যালঘুরাও অন্তর্ভূক্ত।” এসব হিমাংশু সাহেবের ব্যাখ্যা। তিনি বললেন, মোদী সরকার সৌদি আরবের কাছে শক্তভাবে দাবি জানিয়েছে যেন, হজ করার জন্য ভারতীয় মুসলিমদের জন্য কোটা বাডিয়ে কয়েক গুণ করা হয়।
দিল্লীর ললিত হোটেলে অবস্থানকালে বেশ কিছু তরুণ তরুণীর সাথে পরিচয় হলো, গল্প হলো। সবাই টগবগে, কর্পোরেট সেক্টরে চাকরি করে সবাই, দারুণ স্মার্ট। তারা সবাই মোদীর সমর্থক। কেউ কেউ বললেন, মোদী আমাদের হিরো, তিনি ভারতকে বিশ্বের সামনে তুলে ধরতে পারেন। হি ইজ আওয়ার সেলিব্রেটি লিডার।
চলতি পথে শিখ ট্যাক্সি ড্রাইভারদের সাথে কথা বলতে গিয়ে দেখলাম, তারা মোদীকে খুবই অপছন্দ করেন, মোদীর কথা জিগ্যেস করতেই কেমন চুপ হয়ে যান তারা, তারপর যখন বুঝতে পারেন আমি বাংলাদেশের মানুষ, মুসলমান, তখন মুখ খুলেন, মোদী? নট গুড, নট গুড। উই হেইট হিম!
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

