নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহ ও ইলামিত্র সংগ্রহশালা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫১ ২৩ ফেব্রুয়ারি ২০২৪
নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহ নিয়ে আমি একটি সিনেমা নির্মাণ করবো বলে ১৯৯৬-৯৯ সাল পর্যন্ত যখন এই বিষয়ে গবেষণা করি তখন আমাকে অত্র অঞ্চলের বহু স্থান একাধিকবার ভিজিট করতে হয়েছিল এবং বহু মানুষের ইন্টারভিউ করতে হয়েছিল। এর মধ্যে রামচন্দ্রপুর রহনপুর নাচোল ঘাষুড়া রাওতাড়া কেন্দুয়া ধর্মপুর কুসমাডাঙ্গা ইত্যাদি স্থানগুলো উল্লেখযোগ্য। রামচন্দ্রপুরের আজাহার ভাই ছাড়া ধর্মপুরের পাচু ডাক্তার এবং কুসমাডাঙ্গার কান্নামাঝি এইদুই সাঁওতাল কমরেডর দেখা আমি পেয়েছিলাম। এই বিদ্রোহের আসামী হয়ে আজাহার উদ্দীন এবং কান্নামাঝি দীর্ঘ সময় কারাবাসে ছিলেন।
তেভাগার দাবিতে ১৯৫০ সালে সংঘঠিত নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহের অত্র অঞ্চলসমুহ যখন ভিজিট করছিলাম, তখন দেখেছি কিছু সাঁওতাল ও বয়স্ক কিছু মানুষ ছাড়া তেমন কেউ ইলামিত্রকে চেনেন না। ইলামিত্র তখন কালের করাল গ্রাসে প্রায় হারিয়ে যেতে বসেছেন। এই বিদ্রোহের ৫০ বছর পর আমি ২০০৩-২০০৪ সালে অত্র অঞ্চলে আমার ছবির শুটিং শেষ করি। “নাচোলের রানী” নাম দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সম্পূর্ণ করে ৩০ জুন ২০০৬ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর দেশে বিদেশে ইলামিত্র আমার দেয়া ছবির নামে তথা “নাচোলের রানী” টাইটেলে নতুনভাবে পরিচিতি লাভ করেন।
বিদ্রোহকালে ইলামিত্রকে বিশেষ করে সাঁওতাল কমরেডরা রানীমা বলে সম্বোধন করতেন। সেই রানীমা সিনেমা মুক্তির সাথে সাথে হয়ে গেলেন নাচোলের রানী। সাধারণ মানুষ যে ইলামিত্রকে ভুলে গিয়েছিলেন সেটার বড় প্রমাণ রানীমার স্থানে আমার ছবির নাম “নাচোলের রানী” নামে তাঁর পুনঃপ্রতিষ্ঠা লাভ। এমন কি পশ্চিমবঙ্গে তথা কলকাতাতেও ইলামিত্র এবং নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহ ব্যাপকভাবে ফোকাস পায় নাচোলের রানী সিনেমা মুক্তির পর।
২০০৭ সালে ইলামিত্রের একমাত্র সন্তান মোহন মিত্র ও তাঁর স্ত্রী, অধ্যাপক সমিক বন্দ্যোপাধ্যায়, গোর্কীসদন প্রোগ্রাম অফিসার গৌতম ঘোষ এবং বিশ্বনন্দিত চলচ্চিত্রকার মৃণাল সেনের উপস্থিতিতে কলকাতার গোর্কীসদনে নাচোলের রানী সিনেমা প্রদর্শনের পর মোহন মিত্র কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগ আপ্লুত হয়ে সাংবাদিকদের বারবার বলছিলেন, আমার মাকে যখন মানুষ ভুলে গেছেন. এমন কি কলকাতার মানুষও যখন মাকে ভুলে যেতে বসেছেন, তখন বাংলাদেশের সন্তান অহিদুজ্জামান ডায়মন্ড এই ছবি নির্মাণ করে সারা পৃথিবীকে জানিয়ে দিলেন ইলামিত্র কে ছিলেন। মায়ের উপর নির্মিত সিনেমা দেখতে পাবো এটা কখন ভাবিনি। মা যে কথাগুলো বলতেন আমি আজ তা স্বচক্ষে দেখলাম।
ইলামিত্র বা নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহ নিয়ে এখানেই শেষ নয়। বাংলাদেশে অনুষ্ঠিত ‘এসএ গেমস ২০১০’, এর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমার নাচোলের রানী সিনেমার আংশিক অংশ নিয়ে “নাচোলের রানী” নামে গীতিনাট্য উপস্থাপনের দায়িত্ব পায়। নাচোল কলেজের বেশ কিছু ছেলে মেয়ে ও কয়েক হাজার সাঁওতাল নারী পুরুষ এই পর্বে অংশ নিয়েছিলন। নাচোল কলেজ মাঠে একমাস প্রশিক্ষণের পর ঢাকা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠান উপস্থাপন করতে সক্ষম হয়েছিলাম।
গত দু’একদিন আগে নাচোলে ইলামিত্র সংগ্রহশালা উদ্বোধন হয়েছে। ব্যক্তিগত ভাবে কেউ আমাকে জানাননি, জানালে ভালো লাগত। তবে শুনে খুশি হলাম। আমার বিশ্বাস এই সংগ্রহশালা সমৃদ্ধ করতে নাচোলের রানী সিনেমায় হবে প্রধান উপাদান। আজ এইটুকু।
লেখক: সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
চলচ্চিত্রকার ও গবেষক
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

