নিজের প্রতিষ্ঠান নিজেই কিনলেন ইলন মাস্ক!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৩২ ৩০ মার্চ ২০২৫
ইলন মাস্ক কিছু করবেন আর তাতে অভিনব কিছু থাকবে না, এমনটা বোধহয় তাঁর প্রতিদ্বন্দ্বীরাও আশা করেন না। মাস্ক কিছু করেছেন মানেই যেন তাতে এমন কিছু থাকবে যেটা সচরাচর দেখা যায় না, তা হোক সে ইতিবাচক কিংবা বিতর্কিত। এবারে জানা গেল, মাস্কের এক প্রতিষ্ঠান তাঁরই মালিকানাধীন অন্য এক প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে, যেখানে আবার কোনো প্রকার নগদ অর্থের লেনদেন করা হয়নি।
শুক্রবার (২৮ মার্চ) নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জানিয়েছেন যে, তাঁর সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান এক্সকে (পূর্বের টুইটার) এবার কিনে নিয়েছে তাঁরই মালিকানাধীন এআই প্রতিষ্ঠান এক্সএআই।
এ প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, ‘এক্সএআই ও এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত…আজ আমরা (দুটি প্রতিষ্ঠানের) ডেটা, মডেল, কম্পিউটিং ক্ষমতা, বিতরণ ব্যবস্থা আর মেধাকে একসাথে করার আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছি।’
তবে কোনো প্রকার নগদ লেনদেন হয়নি প্রতিষ্ঠান দুটির মধ্যে। কেবলমাত্র শেয়ার লেনদেনের মাধ্যমে এআই স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে এক্স প্ল্যাটফর্মটিকে। এক্ষেত্রে এক্সএআই’র বাজারমূল্য ধার্য করা হয়েছে ৮০ বিলিয়ন মার্কিন ডলার এবং এক্সের ৩৩ বিলিয়ন মার্কিন ডলার (৪৫ বিলিয়ন ডলার থেকে ১২ বিলিয়ন ডলার ঋণ বাদ দিয়ে)।
উল্লেখ্য, ২০২২ সালে ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মটি- যার তৎকালীন নাম ছিল টুইটার- কিনে নেন ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে।
মাস্কের এক্স ও এক্সএআই দুটিই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এমন কিছু বিনিয়োগকারী আছেন যাদের বড় অংকের বিনিয়োগ রয়েছে দুটি প্রতিষ্ঠানেই। এক্সএআই ও এক্সের মধ্যে অধিগ্রহণের এই চুক্তিতে প্রতিষ্ঠান দুটির বিনিয়োগকারীদের মধ্যে কেবলমাত্র শেয়ারের আদানপ্রদান হয়েছে। এক্ষেত্রে এক্সের বিনিয়োগকারীদেরকে নিজেদের শেয়ার অফার করেছে এক্সএআই।
ধারণা করা হচ্ছে, ২০২২ সালে টুইটার অধিগ্রহণের সময় যে সকল বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করেছেন তাঁরা যাতে ক্ষতির সম্মুখীন না হন সেজন্যেই এক্সকে এবার এক্সএআই’র অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। তবে তিনি বলছেন অন্য কথা।
এক্সে নিজের পোস্টে মাস্ক আরও লিখেছেন, ‘প্রতিষ্ঠান দুটি একত্রে কোটি কোটি মানুষকে আরও স্মার্ট ও অর্থবহ অভিজ্ঞতা প্রদান করবে এবং এভাবেই আমরা সত্য অনুসন্ধান ও জ্ঞান বৃদ্ধির মূল লক্ষ্যে স্থির থাকব।’
এক্সএআই তাঁদের গ্রোক এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করেছে এক্স প্ল্যাটফর্ম থেকে নেওয়া বিভিন্ন কনটেন্ট। এবারে অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি এক হয়ে যাওয়ায় ভবিষ্যতে গ্রোকের উন্নত এআই মডেলের প্রশিক্ষণে এক্সের কনটেন্ট ব্যবহারের পথ আরও সুগম হলো।
তবে এক্স ও এক্সএআই’র তরফ থেকে এখনও পর্যন্ত অধিগ্রহণ সম্পর্কে কোনো ঘোষণা আসেনি। এমনকি এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করা সত্ত্বেও প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা কোনো প্রত্যুত্তর করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক্সএআই’র নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিনিয়োগকারী জানান যে, এক্সএআই কর্তৃক এক্স অধিগ্রহণের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন চাননি ইলন মাস্ক। তিনি শুধু বিনিয়োগকারীদের জানিয়েছেন যে, প্রতিষ্ঠান দুটি আগে থেকেই একে অন্যের সাথে কাজ করছিল এবং এবার এই চুক্তির ফলে গ্রোকের সাথে এক্সকে আরও ভালোভাবে একীভূত করা সম্ভব হবে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই












