আশ্বাস নয় সমাধান চাই
নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৬ ২০ মার্চ ২০১৯
নিরাপদ সড়কের দাবি পূরণে আশ্বাস দিলেও তাতে বিশ্বাস পাচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কথা, এর আগেও শিক্ষার্থীদের আন্দোলনের সময় সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল কিন্তু তারপরও চালকদের বেপরোয়া গতি কমেনি। জাবালে নূরের রোড পারমিট বাতিলের কথা বলা হলেও তা করা হয়নি।
শিক্ষার্থীরা বলেন, আর কত আবরার প্রাণ হারালে প্রশাসনের টনক নড়বে? শিক্ষার্থীদের আন্দোলন থামাতে সবাই দাবি মেনে নেয়ার আশ্বাস দিচ্ছেন। কিন্তু আর কত আশ্বাসে থাকতে হবে? আমরা আশ্বাস নয় সমাধান চাই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, সু-প্রভাত গাড়ির রোড পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে। তবে একটু সময় লাগবে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সমস্যা সমাধান করা হবে।
বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্লাস বর্জন করে নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবস্থান নিয়ে আন্দোলনে শরিক হতে সারাদেশের শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।
এদিকে শাহবাগ মোড় অবরোধ করে রাস্তায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’,‘আমাদের দাবি একটাই, নিরাপদ সড়ক চাই’, ‘প্রশাসন ভুয়া’ ইত্যাদি বলে স্লোগান দিচ্ছেন। তাঁরা মোট আট দফা দাবি মানা না হলে সড়ক না ছাড়ার ঘোষনা দিয়েছেন।
মঙ্গলবার রাজাধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় প্রাণ হারায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরী। ঘটনার পরপরই ঘাতক বাস দুটি জব্দ করে পুলিশ। গ্রেফতার করা হয় এক চালককে। বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করে বিআরটিএ।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের দিনভর সড়ক অবরোধ করার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তাল সড়কের দুপাশে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান ছাড়বে না বলে ঘোষণা দেন।
আন্দোলনের ফলে আটকে পড়া সু-প্রভাত পরিবহনের একটি বাসে আগুন দিলে শিক্ষার্থীরা তা নিভিয়ে ফেলেন। এ সময় বাসে আগুন দেয়ার অভিযোগে এক বাসচালককে মারধর করেন শিক্ষার্থীরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

