ঢাকা, ০৫ জুন শুক্রবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
১৫৬

নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মাহফুজ আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২১ ২৯ ডিসেম্বর ২০২৫  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার বিবিসি বাংলাকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়, লহ্মীপুর-১ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

মাহফুজ আলম বলেন, ‘‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করব না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’’

তবে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘‘তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।’’

এর আগে সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও এ এনসিপির অংশ হচ্ছেন না।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, ‘‘ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়।’’